Tuesday , September 18 2018
Breaking News

আমিন খানকে বিয়ে করলেন পপি?

ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় মুখ চিত্রনায়ক আমিন খান ও লাস্যময়ী নায়িকা পপির প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি মিডিয়া পাড়ায়। লুকোচুরির খোলস ভেঙে একটা সময় তারা নিজেরাই ঘোষণা দিয়েছিলেন একে অপরকে ভালবাসেন। তারপর অপেক্ষা ছিলো কেবল বিয়ের। কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরে। একসাথে ছবি করা দূরে থাকে, কেউ কারো ছায়াও মারাতেন না তখন। তারপর অনেক জল গড়িয়েছে।

আসল কথা হলো সম্প্রতি মান ভেঙেছে দুই তারকার। আবারো তারা একসঙ্গে ছবি করছেন। প্রেমও নাকি করছেন ছুটিয়ে। নতুন করে জোড়া লাগা সেই সম্পর্ক মিডিয়া উস্কে দিয়েছে একটি ছবিতে। সম্প্রতি প্রকাশ হয়েছে আমিন খান ও পপির বিয়ের ছবি। তাই দেখে সবাই ভাবছেন- লুকিয়ে বুঝি বিয়েটাই সেরে ফেললেন ঢাকাইয়া চলচ্চিত্রের জনপ্রিয় এই জুটি। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল এ ছবি সত্যিকারের বিয়ের নয়। তারা ‘সাহসী যোদ্ধা’ নামে একটি চলচ্চিত্রে কাজ করছেন। সেখানেই এই সাজ।

‘সাহসী যোদ্ধা’র নির্মাতা সাদেক সিদ্দিকী বলেন, ‘মাঝে মাঝে আমি নাটকও নির্মাণ করি। নাটক নির্মাণের ক্ষেত্রে হাতে সময় থাকে দু’দিন কিংবা বেশি হলে তিনদিন। কিন্তু সেই আমি যখন চলচ্চিত্র নির্মাণ করি তখন যথেষ্ট সময় নিয়ে ভালোভাবে কাজটা শেষ করার চেষ্টা করি। কারণ চলচ্চিত্র বিশাল ক্যানভাসের বিষয়। খুব ছোট ছোট ভুলগুলোও বড় হয়ে চোখের সামনে ধরা দেয়। তা যেন না হয়।’

পপি বলেন, ‘সাহসী যোদ্ধা’ শেষ হতে যাচ্ছে, এটাই অনেক আনন্দের বিষয়। মাঝে যে জটিলতা তৈরি হয়েছিলো তা আর নেই এখন। ধন্যবাদ সাদেক সিদ্দিকী ভাইকে আন্তরিকতা নিয়ে সিনেমাটি শেষ করার উদ্যোগ নেবার জন্য। একটি সিনেমা একজন শিল্পী হিসেবে আমাদের একেকটি স্বপ্নপূরণের গল্পের মতো। ‘সাহসী যোদ্ধা’ ঠিক তেমনি একটি স্বপ্নপূরণের গল্পের মতো। আমি খুব আশাবাদী সিনেমাটি নিয়ে।’

Facebook Comments