Friday , September 21 2018

‘জায়গা তো খালিই ছিল, শাকিবকে নিয়ে আসলেও ভালো হত’

বাংলাদেশের চলচ্চিত্রে দুটি পরিচিত নাম শাকিব-অপু বিশ্বাস । যদিও একসময় তাদের নাম একত্রে আসলেই এখন তারা সম্পূর্ণই আলাদা দুটি মানুষ। সিনেমায় তাদের জুটিটা যেমন দর্শক গ্রহণ করেছিল তেমনি গ্রহণ করেছিল বাস্তব জীবনেও। তবে বিচ্ছেদের পর কেউ স্রোতে গা ভাসিয়ে দেননি দুজনই ব্যস্ত যার যার কাজ নিয়ে। অপু বিশ্বাসকে মাঝে মাঝে তাদের সন্তান আব্রামকে নিয়ে দেখা গেলেও শাকিবকে তার সঙ্গে স্বভাবতই দেখা যায় না।

তবে বিচ্ছেদ হলেও মানুষ তো মানুষের মনেই থাকে। ভোলা কি এত সহজ! পর্দাতে প্রায় ২ বছর ধরে অনুপস্থিত ছিলেন অপু বিশ্বাস। শাকিব খানের সাথে বিয়ে, তারপর ডিভোর্স, এখন নিজের সন্তানকে নিয়ে থাকা। এরমধ্যেই কাটছে তার জীবন। সম্প্রতি কিছু ছবির কাজ করছেন আবারো নতুন করে। পর্দায় ফিরবেন তিনি শিগগিরই। তার আগে একটি বেসরকারি টেলিভিশনে উপস্থিত হয়ে নিজের সাম্প্রতিক সময়ের কথা বলেছেন জনপ্রিয় এই নায়িকা।

সেখানেই অপুকে জিজ্ঞাসা করা হয়, শাকিব খানকে কি একেবারেই মনে পড়েনা? জবাবে অপু বিশ্বাস বলেন, আল্লাহ (হাঁসি), এটা একটা কথা বললেন। উপস্থাপককে উদ্দেশ্য করে তিনি বলেন, মাঝখানে তো জায়গা খালিই ছিল। শাকিবকে নিয়ে আসলেও ভালো হত। এরপর তিনি উপস্থাপকের প্রশ্নের উত্তর দেন খুব দৃঢ়ও ভাবে।

Facebook Comments