পরিবারও এখন আর নিরাপদ নয় মেয়েদের জন্য। যেখানে বাবা, ভাইয়ের কাছে ধর্ষণ হতে হয়, সেখানে পরিবার কীভাবে নিরাপদ থাকে? নিজ ঘুমন্ত মায়ের পাশেই ধর্ষণ হতে হয় মেয়ের তাও আবার বাবার পাশে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে ভারতের নয়ডার ফেজ-থ্রি থানা এলাকায়।
পুলিশ ও ধর্ষিতার মা জানায়, ধর্ষিতার বাবা-মা একটি পোশাক কারখানায় কাজ করেন। সপ্তাহে চার দিন কারখানায় কাজ করতে যেত অভিযুক্ত ওই বাবা। ঘটনার দিন প্রচণ্ড ক্লান্তিতে অঘোরে ঘুমোচ্ছিলেন কিশোরীর মা। এই সুযোগে ঘরে ১২ বছরের মেয়েকে ধর্ষণ করেছে বাবা।
পরদিন মেয়ের রক্তমাখা জামা দেখে সন্দেহ হয় মায়ের। পরে মেয়েকে প্রশ্ন করে জানতে পারে আসল ঘটনা।
নির্যাতিতা ওই মেয়ে মাকে জানায়, কাউকে এই সব কথা বললে বাবা তাকে আর তার দুই ভাইকে খুন করে দেবে বলেছে।
এ ঘটনার পর মেয়ের ডাক্তারি পরীক্ষা করা হয়। পরে থানায় মায়ের অভিযোগ ও রিপোর্টের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে।
রোজ রাতে মদ খেয়ে বাড়ি ফেরে। শুক্রবার রাতে শোওয়ার জন্য মেয়ে আর দুই ছেলেকে নিয়ে ঘরের মেঝেতে শুয়ে পড়ে মা। পরে মাটি থেকে মেয়ে আর দুই ছেলেকে বিছানায় তুলে নিয়ে যায় অভিযুক্ত বাবা। ওখানেই মেয়ের ওপর অত্যাচার করা হয়।
পুলিশ জানিয়েছে, ৩৫ বছর বয়সী অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ নম্বর ধারায়।
ধর্ষিতার মা কেন একই ঘরে শুয়ে তার মেয়ের কান্নাকাটি শুনতে পাননি, সেটাও খতিয়ে দেখছে পুলিশ।
আলোর খবর
