অঘটনের আগেই তোলা- সঠিক স্থান, সঠিক কোন, সঠিক সময় এবং একটি ক্যামেরা আপনার কাছে থাকলে আপনিও এমন কিছু মজার ছবি তুলতে পারবেন।
ছবি তোলা হয় স্মৃতিকে ধরে রাখার জন্য, যে মুহুর্তগুলো আমরা ভুলে যেতে চাই না। কিন্তু মাঝে মাঝে সাধারণ কিছু ছবি সাধারণের উর্ধ্বে চলে যায়। সেই ছবিগুলোর কারণ ব্যাখ্যা করা মুশকিল, কেবলমাত্র পারফেক্ট টাইমিং এর ফলেই সেগুলি ঘটে থাকে।
সেই মুহূর্তে নেওয়া এই ছবিগুলি হাস্যকর, কারণ আমরা কি ঘটতে যাচ্ছে তা নিয়ে চিন্তা করতে পারবো। আপনি যদি আপনার সব কল্পনাগুলি ব্যবহার করতে পারেন তবে হঠাৎ হেসে ফেলতে পারবেন।
আসুন দেখে নেওয়া যাক এমন কিছু ভয়াবহ ও হাস্যকর ছবি ঃ-
১। ভয়ঙ্কর মুহূর্ত, লোকটি স্নান করে উঠে আসছেন সঙ্গে পিঠে একটি অক্টোপাশ আটকে আছে।
২। বনকর্মীর উপর বাঘের হামলা।
৩। হয়তো এটাই লোকটির শেয জীবিত ছবি।
৪। এখান দিয়ে খাবার নিয়ে গেলে আমাকে না দিয়ে নিয়ে যাওয়া চলবে না, আমি কেরে খেয়ে নেবো।
৫। এই ছবিটা দেখে গুপি-বাঘা সিনেমার গানের কথা মনে পরে যায়, ‘তুমি যে এখানে সেটা কেবা জানতো’।
৬। এক প্রবল দূর্ঘটনা ঘটতে চলেছে, বাইকের চাকার পাশের অংশ ভেঙ্গে গেছে সাথে ছেলেটির মাথায় হেলমেটও নেই।
৭। ঘরের মধ্যে একটি ছাগল আচমকা তাকে তেরে যায়।
৮। ভাল্লুকটিকে ঘুম পারানি গুলি করে তার সাথে ছবি তুলছেন, কিন্তু রাতের অন্ধকারে খেয়াল করেননি অসুস্থ ভাল্লুককে বাঁচাতে তার বন্ধু পিছনে এসে উপস্থিত হয়েছে।
৯। প্রচন্ড উচ্ছাসে হাত থেকে তরলটি পরছে, এমনাবস্থায় ছবিটি তোলা, বোঝাই যাচ্ছে এখানে কারুর সুন্দর পোশাকটি নষ্ট হতে চলেছে।
১০। এত সুন্দর করে সাজাগোজ করাটা নিমেষের মধ্যে ঘেঁটে দিতে চলেছে বিড়ালটি।
১১। পিছনের তিনজন মহিলার একজন সুইমিং পুলে পরে যাচ্ছেন।
১২। এ এক অদ্ভূত ছবি, ছবি তোলার এতটা সময় জ্ঞান খুব কম লোকেরই থাকে।
১৩। প্লেনের সামনে খুব সুন্দর একটি পোস দিয়ে ছবি তুলছেন, কিন্তু জানেই না উপর থেকে জল ফেলছেন কেউ।
১৪। এটা আমার সুইমিং পুল এখানে আর কাউকে আমি স্নান করতে দেবো না।
১৫। সেলফিটা সত্যিই খুব অসাধারণ সময়ে তোলা।
১৬। শুধু নিজের একার সেলফি তুললে হবে ? আমাকে নিয়ে তোলো।
১৭। একেই বলে আক্ষরিক অর্থে মাথা খাওয়া।
১৮। কুকুরের চিরাচরিত অভ্যাস, আপনারাই বুঝে নিন কি হতে চলেছে, ‘বিনা মেঘে বৃষ্টিপাত’।
আলোর খবর
