বোরকা পরা ফার্স্টলেডি- পাকিস্তানের ২২ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। আর এরই মাধ্যমে তার স্ত্রী বুশরা ইমরান হয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি। খবর ডন
রাষ্ট্রপতির কার্যালয়ে অনুষ্ঠিত এ শপথগ্রহণ অনুষ্ঠানে পাকিস্তানের গণ্যমান্য ব্যক্তিবর্গ যোগদান করেন। তবে অনুষ্ঠানে সবার নজর কাড়েন বুশরা ইমরান। এ সময় তিনি সাদা রঙ্গের বোরকা পরিহিতা ছিলেন।
পাকিস্তানের ফার্স্ট লেডির এ বেশভূষা অতীতের সকল ফার্স্টলেডি থেকে সম্পূর্ণ আলাদা ছিলো।
শুধু শেতসুভ্র পোশাকই নয়, এ সময় তার পায়ে সাদা জুতা, আঙ্গুলে সাদা অঙ্গুটি আর নখে সাদা রঙ্গের প্রলেপ ছিলো। আর তার মুখ ছিল সম্পূর্ণ ঢাকা।
শপথনামা পাঠের সময় তার হাতে একটি সাদা তসবিহও দেখা গেছে।
এ দিকে টুইটারেও বুশরা ইমরানের এই বেশের ছবি ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার এ স্টাইলকে নতুন পাকিস্তানের ইমেজ হিসেবে আখ্যায়িত করেছেন।
একজন টুইটার ব্যবহারকারী তার এক টুইট বার্তায় বলেন, বুশরা ইমরানকে এমন সাদা পোশাকে বেশ সুন্দর দেখাচ্ছে। ব্যবহারকারীদের প্রত্যেকেই বুশরা বিবির ফার্স্টলেডি হওয়াতে খুব সন্তুষ্টি প্রকাশ করেন।
উল্লেখ্য, শপথ অনুষ্ঠানে সভাপতি মামুন হোসেন ইমরান খানকে শপথবাক্য পাঠ করান!
শপথের পর পুরো সভাকক্ষ মূহুর্মুহু ধ্বনিতে গুঞ্জিত হয়। আগত মেহমানরা ইমরান খানকে প্রধানমন্ত্রী হওয়ায় অভিনন্দন জানান!
চলে গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী। আজ বৃহস্পতিবার বিকেল ৫টা ৫ মিনিটে দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সার্ভিসেস (এআইএমএস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিসহ বিশিষ্টজনরা বাজপেয়ীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯ সালে পর পর তিনবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন অটলবিহারী বাজপেয়ী। প্রথম দফায় ১৩ দিন, দ্বিতীয় দফায় ১৩ মাস আর তৃতীয় দফায় পূর্ণ সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
টুইট বার্তায় ভারতের বর্তমান প্রধানমন্ত্রী বলেন, অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুর পর তাঁর শূন্যস্থান পূরণ করা আমাদের কারও পক্ষে সম্ভব নয়। তিনি তিলে তিলে বিজেপিকে গড়ে তুলছেন। বিজেপির বার্তা নিয়ে সারা ভারত ঘুরে বেড়িয়েছেন।
যার কারণে আজ বিজেপি এখন দেশের প্রধান শক্তিশালী দল হিসেবে বহু আসন জিতেছে। অমায়িক ব্যবহার ও নেতৃত্বগুণের জন্য ভারতীয়দের মন জয় করে নিয়েছেন। শুধু তাই নয়, আজ বিশ্বের প্রায় সকল প্রধান গণমাধ্যমে এই বিরলপ্রজ নেতার মৃত্যুকে ঘিরে সংবাদ প্রচারিত হয়েছে।
আলোর খবর
