Thursday , August 30 2018

দয়া করে আত্মহত্যা করবেন না, আপনি বাঁচলে আপনাকে ১২টি বিয়ারের বোতল দেব …

এক যুবক দাঁড়িয়ে আছেন বহুতল ভবনের ছাদে। পরিকল্পনা আত্মহত্যার। দুর্বিষহ জীবনের গ্লানিতে তার সামনে মৃত্যু ছাড়া কোনো পথ নেই এমনটাই ভেবেছিলেন তিনি। এমন অবস্থায় বাতাসে ভেসে আসলো একটা আহ্বান। নেমে আসুন। দয়া করে আত্মহত্যা করবেন না, আপনি বাঁচলে আপনাকে ১২টি বিয়ারের বোতল দেব। এরপরেই সঙ্গে সঙ্গে আত্মহত্যার পরিকল্পনা বাদ দিয়ে নেমে আসলেন সেই আত্মহত্যাকামী যুবক।

জেসন গাবিয়ল এবং আন্ডরসন সকাল সকাল বিয়ার ভর্তি ট্রাক নিয়ে কাজের উদ্দেশে রওনা হচ্ছিলেন। এমন সময় ব্রিজের ওপর দাঁড়িয়ে রয়েছেন এক যুবক। কিছুক্ষণের মধ্যেই আত্মহত্যাই যে করছেন তিনি তা তারা বুঝতে পেরেছেন। সঙ্গে সঙ্গেই নেমে গেলেন গাড়ি থেকে। ছুটে গেলেন ব্রিজের কাছে।

ব্রিজেই যুবককে বাঁচানোর জন্য নতুন ফন্দি নিলেন এই দুই বিয়ার ভ্যানের ড্রাইভার। চিৎকার করে বললেন, ‘আত্মহত্যার পরিকল্পনা এখুনি বাদ দিন। বাদ দিলে ১২ বোতল বিয়ার দেব। এরপর যা ঘটল, তা অবিশ্বাস্য। ওই ব্যক্তি সোজা নেমে এলেন ব্রিজ থেকে। এখন তার দরকার ১২ বোতল বিয়ার। তবে সেই যুবকের নাম-পরিচয় জানা যায়নি।

Facebook Comments