Thursday , August 30 2018

‘আমার কন্ডোম ব্র্যান্ড সানির থেকেও ভালো’

কন্ট্রোভার্সি ক্যুইনের তকমা কঙ্গনা রানাওয়াতকে দেওয়াটা সবসময় ঠিক নয়৷ কারণ তাঁকে টেক্কা দেওয়ার জন্য সবসময় উপস্থিত রয়েছেন রাখি সাওয়ান্ত৷ অবশ্য মনে মনে রাখি একজনকেই টেক্কা দিতে চান৷ মধু থেকে যেভাবে মাছি তুলে ফেলা হয়, রাখি সেই মানুষটিকে সেই ভাবেই তুলে দেশ থেকে ফেলে দিতে চান৷ এমনটা আমরা নই তিনি নিজেই বারবার বলেন৷ এতক্ষণে নিশ্চই বুঝেই গিয়েছেন তিনি আর কেউ নন সানি লিওনি৷

আজ পর্যন্ত সানি, রাখির একটাও মন্তব্যে কান দেননি৷ ‘নো কমেন্টস’ বলেই কাটিয়ে দিয়েছেন৷ তবে এবারে কী বলবেন তিনি? সম্প্রতি আরও সাংঘাতিক মন্তব্য করে বসেছেন মিস রাখি৷ “আমার কন্ডোম ব্র্যান্ড বেস্ট৷ সানি লিওনির ব্র্যান্ডের থেকেও ভালো৷” ‘বিবয়’ কন্ডোম ব্র্যান্ডের অ্যাম্বাসাডর তিনি৷ অন্যদিকে ‘ম্যানফোর্স’র ব্র্যান্ড অ্যাম্বাসাডর সানি লিওনি৷ সানির নাচ, গান, ছবি এমনকি অভিনেত্রীর অস্তিত্বই যেন পছন্দ করেন না রাখি৷ আর এই মনোভাব নিয়ে সানির কন্ডোম ব্র্যান্ডকেই কীভাবে ভালো চোখে দেখবেন তিনি৷ যদিও সানি বহদিন ধরে ‘ম্যানফোর্স’ ব্র্যান্ডটির সঙ্গে যুক্ত৷

সানিকে দেখাদেখি রাখিও একটি কন্ডোম ব্র্যান্ডের অ্যাম্বাসডর হয়ে উঠলেন৷ চিরকালই রাখি একটাই দাবি রেখে এসেছেন, পৃথিবী ধ্বংশ হয়ে যাক সানিকে তিনি কখনই ভালো চোখে দেখবেন না৷ বেশ কয়েক মাস আগেও রাখি তাঁর বন্ধুবান্ধবদের সঙ্গে একটি রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলেন। সেখানে তাঁর সঙ্গে কেআরকে অর্থাত্‍ আরেক কন্ট্রোভার্সি কিং কামাল রাশিদ খানও উপস্থিত ছিলেন। রেস্টুরেন্টে গিয়ে তাঁরা ছবি তুলে পোস্টও করেছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। সেখানকারই একটি ভিডিওতে রাখি এবং কেআরকে সানি লিওনের প্রসঙ্গ তোলেন।

কেআরকে তাঁকে জিজ্ঞেস করেন, “বেশ কয়েকদিন ধরেই খবরে শুনছি তুমি নাকি সানি লিওনের কাছে ক্ষমা চেয়েছ? হঠাত্‍ কেন ক্ষমা চাইলে?” এর উত্তরে রাখি বলতে শুরু করলেন, “হ্যাঁ! একদম ঠিক শুনেছ যে আমি সানির কাছে ক্ষমা চেয়েছি।

কারণ আমি বুঝতে পেরেছি, যেটা আমি করতে পারি সেটা ও পারবেনা। আর যেটা ও করতে পারে সেটা আমি পারব না।” এই কথাটি বলার সময় রাখি একটা চিকেন ললিপপ হাতে ধরেছিলেন। কথাটি বলার পর ললিপপটাকে নিয়ে সানির সম্বন্ধে খারাপ মন্তব্য করেন কেআরকে। কেআরকে কথায় রাখি এবং বাকি বন্ধুবান্ধবরা হাসতে শুরু করছিলেন।

Facebook Comments