Monday , September 3 2018

দেশে ফিরতে গিয়ে নতুন সমস্যায় পড়েছিলেন সাকিব

ফ্লাইট বিড়ম্বনায় পড়েছেন সাকিব আল হাসান। সৌদি রাজ পরিবারের রয়্যাল গেস্ট হিসেবে এবার পবিত্র হজব্রত পালন করেন সাকিব।

হজ শেষে আজই (বুধবার) দুপুর ২টা ৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছার কথা তার। কিন্তু ফ্লাইট বিড়ম্বনার কারণে সময়মত ঢাকায় আসা হয়নি সাকিবের। জানা গেছে, আজ রাতেই, ৯টায় ঢাকায় এসে পৌঁছাবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিবের ঢাকায় আসার বিষয়টি বোর্ডের কর্মকর্তারা কেউ জানেন না। তবে বিষয়টা যিনি জানেন, তিনি হচ্ছেন বিদেশে ক্রিকেটারদের যাওয়া-আসার ক্ষেত্রে যিনি সব সময় দায়িত্ব পালন করেন, সেই ওয়াসিম খান। তিনিই আগেরদিন রাতে জাগো নিউজকে জানিয়েছিলেন, বুধবার দুপুর ২টা ৫মিনিটে সৌদি এয়ারলাইন্সের বিমানে করে ঢাকায় এসে পৌঁছাবেন সাকিব।

ওয়াসিম খান সাকিব আল হাসানকে রিসিভ করার জন্য উপস্থিত হন হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে। সেখানে যাওয়ার পরই জানতে পারেন সাকিবের ফ্লাইট বিলম্বের কথা। সাকিব নিজেও ওয়াসিম খানকে সৌদি আরব থেকে ফোন করে জানিয়েছেন ফ্লাইট বিড়ম্বনার কথা। পরে তিনি জানান, রাত ৯টায় ঢাকায় আসার কথা। সুত্র: জাগোনিউজ২৪।

Facebook Comments