Monday , September 3 2018

যে কারনে নিজের ২ টি কান, নাক ও জিভ কেটে ফেলেছেন এই যুবক! কারন জানলে অবাক হবেন

কালাসা স্কাল। আসল নাম এরিক ইয়েইনার হিনকাপি রামিরেজ। পেশায় ট্যাটু শিল্পী। সারা শরীর ট্যাটুর দাগে ভরা। কলম্বিয়ার ২২ বছরের এই যুবক নিজেকে মানুষের খুলির মতো করতে চেয়ে সম্পূর্ণ কেটে ফেলেছেন নিজের ২ টি কান। অর্ধেক কেটে ফেলেছেন নাক। আধাআধি চিরে ফেলেছেন জিভ।

এসব ছাড়াও তার শরীরের নানা অংশে রয়েছে নানাবিধ কষ্টকর পিয়ার্সিং ও বিচিত্র ট্যাটু। তবে তার মূল বক্তব্য একটাই, তিনি চান আগামী দিনে তাকে আরও বেশি খুলি-সদৃশ দেখতে হোক।

জানা যায়, শৈশব থেকেই খুলি নিয়ে বিশেষ আগ্রহ ছিল কালাসার। এখনও যে সেই আগ্রহ অটুট, তা তার বহিরঙ্গেই স্পষ্ট। গত দু’বছর ধরে এই ভোলবদলের কাজ চালাচ্ছেন নিজের শরীরে।

Facebook Comments