Friday , August 31 2018

আমি একা আছি, লিভ টুগেদারে আপত্তি নেই

বলিউড অভিনেত্রী নার্গিস ফাকরি। এরইমধ্যে অনেক ছবিতে অভিনয় করে প্রশংসিত হয়েছেন তিনি। তবে প্রযোজক ও অভিনেতা উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কের মাধ্যমেই বেশি আলোচনা আসেন এ নায়িকা। এই সম্পর্ক ভেঙেছে বেশ আগেই। এখন একাই আছেন নার্গিস ফকরি। তবে সম্প্রতি একটি বক্তব্যের মাধ্যমে বেশ আলোচনায় উঠে এসেছেন তিনি।

লিভ টুগেদারে তার আপত্তি নেই বলে জানিয়েছেন। সম্প্রতি সম্পর্ক নিয়ে তাকে প্রশ্ন করে একটি সংবাদ মাধ্যম। সেখানে একটি প্রশ্নের উত্তর দিতে দিয়ে নার্গিস বলেন, আমি এখন একা আছি। তবে আমার কাছে সম্পর্ক হলো দুটি মনের ও শরীরের মিলন। সুতরাং সেটা বিয়ে করেও হতে পারে আবার এমনিতেও হতে পারে।

লিভ টুগেদারে আমার কোনরকম আপত্তি নেই। যদি দুটি মানুষের সঙ্গে মিল থাকে তবে সেটা হতেই পারে। বরংচ বিয়ে একজন মানুষের স্বাধীনতা নষ্ট করতে পারে। কিন্তু লিভ টুগেদারে সেটা হয় না।

Facebook Comments