Thursday , August 30 2018

বিক্রি হবে রাজ পরিবারের বিমান জেট, দাম জানেন তো?

কাতার রাজ পরিবারের একটি সুপার লাক্সারি প্রাইভেট জেট বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। জানা গেছে, জনপ্রিয় লাক্সারি জেট এই বোয়িং ৭৪৭-৮। তবে বিশ্বে এই লাক্সারি বিমান নয়, প্রাসাদই বলা চলে।

বিশ্বের এই লাক্সারি বিমানে ৪৬৭টি জন যাত্রী অবস্থান করতে পারে। বর্তমানে সর্বাধিক মাত্র ৭৬ জন যাত্রী এবং ১৮ ক্রু মেম্বারের বসার জায়গা রয়েছে বিমানে।

বিমানে ভেতর রয়েছে একটি ডবল বেডরুম, একটি লিভিং রুম, মিটিং রুম। এ ছাড়াও রয়েছে ১০টি টয়লেট। এছাড়া বিমানে রয়েছে একটি হাসপাতালও! কোনো যাত্রী অসুস্থ হয়ে পড়লে বিমানের মধ্যেই তৎক্ষণাৎ তার চিকিৎসা করা যাবে।

কত টাকায় বিমানটি বেচতে চলেছে জানেন? এখনও পর্যন্ত এর দাম ধার্য হয়েছে ৫০ কোটি ইউরো! কেউ কিনতে চাইলে সুইজারল্যান্ডের আমাক এরোস্পেসের সঙ্গে যোগাযোগ করতে হবে। তবে হঠাৎ রাজ পরিবার বিমানটি কেন বেঁচে দিতে চাইছে তা পরিষ্কার নয়।

জানুয়ারি ২০১৫ সালে এটা প্রথম আকাশে ওড়ে। এখনও পর্যন্ত মাত্র ৪০৩ ঘণ্টা উড়েছে এই বিমান।

Facebook Comments