আমাদের সাফল্যের পেছনে রয়েছে বাবা-মায়ের নিরন্তন চেষ্টা ও ত্যাগ। তাই প্রত্যেক সন্তানের উচিত তাদের প্রতি কৃতজ্ঞ থাকা। মায়ের প্রতি পুলিশ অফিসার ছেলের কৃতজ্ঞতা প্রকাশের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই ছবিটি দেখে অশ্রুসিক্ত হয়েছেন।
ভারতের কর্নাটকা রাজ্যের রিজার্ভ পুলিশের এডিশনাল ডাইরেক্টর জেনারেল আইপিএস ভাস্কর রাঁও সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সাব-ইন্সপেক্টর ওই পুলিশ কর্মকর্তার একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘একজন কৃতজ্ঞ সন্তান (পুলিশ সাব-ইন্সপেক্টর) তার মাকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছে, যিনি তার পাস করার প্যারেডে উপস্থিত হতে পারেননি।’
মায়ের একক চেষ্টায় সাফল্যে সন্তান যে কৃতজ্ঞতাবোধ জানিয়েছে, তা নেটিজেনদের নাড়া দিয়েছে। ইতিমধ্যে পোস্টটিতে ১৭ হাজারের বেশি লাইক পড়েছে। কেউ কেউ বলেছেন- এটা ছিল গর্বের মুহূর্ত। যেসব বাবা-মা তাদের সন্তানদের সাফল্যের জন্য পৃথিবীর সবকিছু ছেড়ে দেন তাদের উচ্ছ্বসিত প্রশংসা করেছেন অনেকে। সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস।
আলোর খবর
