বাবা তামিম ইকবাল দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত। তখন মা আয়েশা ইকবালের সঙ্গে ব্যাংককে ঘুরাঘুরিতে ব্যস্ত তামিম পুত্র আরহাম ইকবাল খান। থাইল্যান্ডের রাজধানীতে মায়ের সঙ্গে মজার সময় কাটাচ্ছেন আগামী ফেব্রুয়ারিতে দুই বছর পূর্ণ করতে যাওয়া আরহাম।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে আরহামের দেখা মিলে নিয়মিত। মা আয়েশা প্রায় প্রতিদিনই ছোট্ট আরহামের ছবি পোস্ট করেন তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে। ব্যাংকক ঘুরতে গিয়েও আরহামের ছবি পোস্ট করেছেন তামিমপত্নী।
শুক্রবার ইন্সটাগ্রামে ছবি পোস্ট করে আয়েশা লিখেছেন, ‘ব্যাংককে মজার সময় কাটছে আমার ছোট্ট মুচকিনের (আরহামকে আদর করে ডাকা হয়) সঙ্গে।’
সেই পোস্টের একটি ছবিতে মায়ের সঙ্গে আরহামকে দেখা যায় হাস্যোজ্জ্বল ভাবে। অন্য ছবিতে জিহ্বা বের করে মায়ের সঙ্গে ভেংচি কেটেছে আরহাম। ব্যাংককে মায়ের সঙ্গে বেশ মজার সময় পার করছেন তামিম পুত্র।
আলোর খবর
