এই মেয়েরা কীভাবে- ডায়মন্ড ওয়ার্ল্ড ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৮’ নির্বাচিত হয়েছেন জান্নাতুল ফেরদৌসী ঐশী। প্রথম রানার আপ নিশাত নাওয়ার সালওয়া এবং দ্বিতীয় রানার আপ হয়েছেন নাজিবা বুশরা।
তবে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা নিয়ে আবারও শুরু হয়েছে বিতর্ক।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটির রাজদর্শন হলে গ্র্যান্ড ফিনালের পর সোশ্যাল মিডিয়ায় এই আয়োজনের প্রতিযোগী, বিচারক ও আয়োজকদের নিয়ে ব্যাপক ভাবে হাসাহাসি হচ্ছে। যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজেরও অনেকেই কথা বলছেন। সামাজিক যোগাযোগমাধ্যম গুলোতে তাদের নিজ নিজ মন্তব্য প্রকাশ করছেন।
এবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিতর্কিত এই মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতা নিয়ে মন্তব্য করেছেন মডেল ও অভিনেত্রী ফারিয়া শাহরিন।
প্রবাসী এই অভিনেত্রী ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন যা বিডি২৪লাইভ ডটকম এর পাঠকদের উদ্দেশে তুলে ধরা হলো-
আয়োজনটির সমালোচনা করে ফারিয়া শাহরিন তার ফেসবুকে লিখেছেন, আমরা কেন এই মেয়েগুলোকে নিয়ে হাসছি? ওদের কী দোষ? ওরা তো জেনেই এসেছে যে, ওদের চেহারাটাই আসল। ওদের কি শিক্ষাগত যোগ্যতা দেওয়া হয়েছিল নিবন্ধনের আগে? আমার এ নিয়ে সন্দেহ আছে। আর যদি না-ই দিয়ে থাকে, তবে ওদের কী গ্রুমিং করিয়েছে বা কারা করিয়েছে, যারা ‘হাউ আর ইউ’ বলার পর ‘আই এম ফাইন’টা পর্যন্ত বলা শেখায়নি?
প্রচণ্ডক্ষোভ প্রকাশ করে ফারিয়া আরও লিখেছেন, এত ‘ক্ষ্যাত’ মেয়েরা কীভাবে ফাইনালিসট হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশে? বিচারকরা কীভাবে ওদের এত দূর আনল? যতদূর জানি যে প্রতিযোগিতায় অনেকগুলো রাউন্ড থাকে। তাহলে এতগুলো রাউন্ড কীভাবে এই মেয়েগুলা শেষ করে ফাইনালে আসল? এই দেশে সব সময় ক্ষমতারই মূল্যায়ন হয়, যোগ্যতার না। তাই এসব মেয়ে ওটা জেনেই এসেছে। ব্যর্থতা এসব সংগঠকদের যারা এত বড় একটা প্ল্যাটফর্মকে কমেডি শো বানানোর সুযোগ করে দেয়।
আলোর খবর
