এ যেন সাক্ষাৎ দেবী! ছবিটি দেখে প্রথমে এমনটিই হয়তো বলবেন সবাই। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন, তিনি আর কেউ নন, ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। হাতে এখন দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’র শুটিং ছাড়া তেমন কোন ছবি নেই। তাই স্টেজ শো আর ফটোশুটের মধ্য দিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। একমাত্র ছেলে আব্রাম খান জয়কে নিয়ে ব্যস্ততা তো রয়েছেই।
আসছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা। উৎসবকে কেন্দ্র করে চলছে নানা প্রস্তুতি। তবে দুর্গোৎসব আসার ‘দেবী’ সেজে একটি ফ্যাশন হাউসের ফটোশুটের অংশ নিলেন অপু বিশ্বাস।
ফ্যাশন হাউস ‘রঙ বাংলাদেশ’-এর বিজ্ঞাপনের জন্য এই ফটোসেশনে অপুর সঙ্গে ছিলেন মডেল আপন। কোরিওগ্রাফি করেন গৌতম সাহা।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘দেবী সাজে গত বৃহস্পতিবার রঙ বাংলাদেশের আয়োজনে দুর্গাপূজার ফটোশুট করেছি। কাজগুলো বেশ গোছানো ও সুন্দর হয়েছে। এমন কাজের প্রতি আমারও অনেক ভালো লাগা কাজ করে।’
-সময়ের কন্ঠসর
আলোর খবর
