Sunday , September 30 2018

প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অপেক্ষায় সৌম্য!

আগামী কাল এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-পাকিস্তান। সুপার ফোরের শেষ ম্যাচ নিয়ে ক্রিকেট পাড়ায় চলছে টানটান উত্তেজনা। যে দল জিতবে সেই খেলবে পাকিস্তানের সাথে ফাইনালে। ২৮ সেপ্টেম্বর হবে ফাইনাল।

আর তাই ফাইনালে খেলার জন্য পাকিস্তানে সাথে সুপার ফোরের ম্যাচটি নিয়ে চিন্তিত বাংলাদেশ দল। ওপেনিং জুটির ব্যর্থতায় টুর্নামেন্টের মাঝ পথে উড়িয়ে নেয়া বাঁহাতি ওপেনার সৌম্য সরকারকে। আফগানদের সাথে না খেললেও পাকিস্তানের বিপক্ষে খেলা সম্ভবনা রয়েছে।

তবে সৌম্য কি খেলবেন কিনা এমন প্রশ্নে বিসিবির গেইম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, পরিবর্তন আসার সম্ভাবনা অনেক বেশি।

এ বিষয়ে নাজমুল আবেদিন বলেন ‘পরে যত ভাল প্লেয়ারই থাকুক না কেন শুরুটা ভাল না হলে সামলে ওঠা সম্ভব না। শেষ ম্যাচে ইমরুল, রিয়াদ যেটা করেছে সেটা ব্যতিক্রম। আমার মনে হয় ওপেনিংয়ে একটা পরিবর্তন দেখতে পারি যেহেতু ইমরুল সৌম্যকে নিয়ে যাওয়া হয়েছে এবং ম্যাচটাও গুরুত্বপূর্ণ।’

সৌম্য দলে জায়গা ফিরে পেতে নিজেকে প্রস্তুত করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছিলেন জানিয়ে নাজমুল আবেদিন ফাহিমও জানিয়েছেন, ‘সৌম্য ওর ভুলগুলো নিয়ে দেশে থাকাকালীন কাজও করেছে।’

এছাড়া পাকিস্তানের বিপক্ষে সৌম্যর পারফর্মেন্সও অসাধারণ। পাকিস্তানের বোলারদের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের সেরা ১২৭ রানের অপরাজিত ইনিংসটি খেলেছেন ৩২টি ওয়ানডে খেলা এই ব্যাটসম্যান। ১০৪ স্ট্রাইক রেটে ব্যাটিং করে ৮৪ গড়ে তিন ম্যাচে করেছেন ১৬৪ রান।

তাই পরিসংখ্যান আর পরিস্থিতি অনুযায়ী বুধবার (২৬ সেপ্টেম্বর) প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা রয়েছে সৌম্যর। বিসিবির কর্মকর্তা নাজমুল আবেদিন ফাহিমও চান পরিবর্তন আসুক ওপেনিং জুটিতে। আর সৌম্য খেলুক পাকিস্তানের বিপক্ষে।

Facebook Comments