Saturday , October 6 2018

লন্ডন থেকে ফিরেই যে সিদ্ধান্ত নিলেন রোজিনা

গল্প, গান, চিত্রনাট্য সব কিছু নিয়েই ভালো করার একটা চেষ্টা ছিল। আমি তেমনই একটি গল্প নিয়ে কাজ করতে চাই এবার।

কয়েক বছর ধরে লন্ডন টু ঢাকা যাতায়াত করছেন এই অভিনেত্রী। ক্যারিয়ারের শুরুতে বেশ কয়েকটি সিনেমায় অভিনয়ের পর ১৯৭৭ সালে এফ কবীর চৌধুরীর ‘রাজমহল’ সিনেমায় চিত্রনায়ক ওয়াসিমের বিপরীতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন।

শুটিং শেষ হওয়ার পর ১৯৭৮ সালে সিনেমাটি মুক্তি পায়। এ সিনেমাটি ভালো ব্যবসা করায় রোজিনাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ১৯৮০ সালে রোজিনা আমজাদ হোসেনের ‘কসাই’ সিনেমার জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন।

১৯৮৮ সালে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে ‘জীবন ধারা’ সিনেমার জন্যও তিনি জাতীয় পুরস্কার পান। ১৯৮৬ সালে ‘হাম সে হায় জামানা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি পাকিস্তান থেকে নিগার অ্যাওয়ার্ড অর্জন করেন।

ওই সিনেমায় রোজিনার বিপরীতে অভিনয় করেছিলেন পাকিস্তানের জনপ্রিয় নায়ক নাদিম। এ ছাড়া রোজিনা নেপাল, শ্রীলঙ্কার সঙ্গেও কো-প্রোডাকশনের সিনেমাতে অভিনয় করেছেন।

১৯৮৪ সালে রোজিনা যৌথ প্রযোজনার সিনেমা ‘অবিচার’-এ অভিনয় করেন মুম্বাইর সুপারস্টার মিঠুন চক্রবর্তীর বিপরীতে। সর্বশেষ ২০০৫ সালে ‘রাক্ষসী’ সিনেমাতে চিত্রনায়ক ফেরদৌসের বিপরীতে তিনি অভিনয় করেন। মোট ৩শ’র বেশি সিনেমায় তিনি অভিনয় করেছেন।

Facebook Comments