Friday , September 28 2018
Breaking News

শাকিবের কিনে দেওয়া ফ্ল্যাটেই কি উঠছেন অপু? শুনুন তার নিজের মুখেই

পুরনো ঠিকানায় নেই অপু বিশ্বাস। ঠিকানা বদলে উঠলেন নতুন ফ্ল্যাটে। গুলশানের নীকেতনে আগের ঠিকানায় আর থাকছেন না তিনি। ছেলে আব্রাম খান জয়কে নিয়ে থাকবেন বসুন্ধরার নতুন ফ্ল্যাটে।

ঢাকাই সিনেমার একসময়ের তুমুল ব্যস্ত এ নায়িকার হাতে চলচ্চিত্রের ব্যস্ততা তেমন একটা নেই। স্টেজ শো নিয়ে ব্যস্ত থাকছেন তিনি। দেশের বাইরেও স্টেজ শো করতে যাচ্ছেন নিয়মিত। সম্প্রতি একটি ফ্যাশন হাউজের দূর্গা পূজার ফটোশুটেও অংশ নিয়েছেন।

অপু বিশ্বাসের নতুন ফ্ল্যাট নিয়ে মিডিয়ায় পাড়ায় চলছে কানাঘুষা। অনেকে বলছেন এ ফ্ল্যাট আব্রাম খান জয়ের বাবা শাকিব খান তাকে কিনে দিয়েছেন। এ বিষয়ে খোলাসা করে কিছু না জানালেও অপু বিশ্বাস বলেন, ‘আমার এ নতুন ফ্ল্যাটের বিষয়টা প্রায় কমবেশি সবাই জানেন। এটা কিন্তু একবারে টাকা পরিশোধ করে ক্রয় করিনি। অনেক আগে থেকেই এই ফ্ল্যাটের কিস্তি দিয়ে আসছিলাম।’

অপু বিশ্বাস এরই মধ্যে শুটিং শেষ করেছেন দেবাশীষ বিশ্বাসের ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’ ছবির। এতে তার বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীকে।

কলকাতায় ‘শর্টকাট’ নামেও একটি ছবিতে অভিনয় করেছেন। এত তার সঙ্গে দেখা যাবে পরমব্রত চ্যাটাজীর্ ও গৌরবকে। এ ছাড়াও রফিক সিকদারের ‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে সাইমন সাদিকের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে আছেন।

Facebook Comments