Sunday , September 30 2018
Breaking News

ছেলে আব্রামের জন্মদিনে অপুর আবেগঘন স্ট্যাস্টাস

ঢালিউডের জনপ্রিয় জুটি শাকিব খান ও অপু বিশ্বাসের সন্তান আব্রাম জয়ের দ্বিতীয় জন্মদিন আজ।২০০৮ সালের ১৮ এপ্রিল বিয়ে করেন শাকিব খান ও অপু বিশ্বাস। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর জন্ম নেয় পুত্রসন্তান আব্রাম খান জয়।চলতি বছর তাদের বিবাহবিচ্ছেদ হয়।

জয় তার মায়ের সঙ্গেই বসবাস করছেন।ছেলের জন্মদিন উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওক আবেগ ঘন স্ট্যাটাস শেয়ার করেন অপু। এতে তিনি লেখেন, ‘ভালো সময় কিংবা খারাপ সময়; উত্থান-পতন, ভালো কিংবা খারাপ, বাবা, সবসময়ই আমি তোমার পাশে আছি। আমি সবসময় তোমার সবচেয়ে বড় ভক্ত, তোমার ভয়ংকর রক্ষাকারী এবং তোমার অফুরান শক্তির উৎস হয়ে থাকবো। শুভ জন্মদিন প্রিয় আব্রাম খান জয়। তুমি তোমার মতো করে উড়তে থাকো।’

এদিকে, ছেলের জন্মদিনে গুলশানের একটি রেস্তরাঁয় পার্টির আয়োজন করেছেন অপু বিশ্বাস। এই আয়োজনে শামিল হতে শাকিব খানকে দাওয়াত দিতে মঙ্গলবার এফডিসিতে গিয়েছিলেন অপু ও আব্রাম।

প্রসঙ্গত, গত বছর অপু বিশ্বাস তার সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান পালন করলেও দাওয়াত কার্ডে শাকিব খানের নাম ব্যবহার করেননি। তবে এবারের জন্মদিনের দাওয়াত কার্ডে অপু বিশ্বাস তার নামের পাশাপাশি শাকিব খানের নাম ব্যবহার করেছেন।

Facebook Comments