Friday , September 28 2018
Breaking News

মোনালিসার ছবিতে কাত দর্শকরা

ভোজপুরী অভিনেত্রী মোনালিসা ইন্টারনেটেও তুমুল জনপ্রিয়। এই মুহূর্তে একটি বেসরকারি বিনোদন চ্যানেলের ধারাবাহিকে তাঁর অভিনয় মন জিতে নিয়েছে দর্শকদের। তারই মধ্যে ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর ছবি হল ভাইরাল।
ইনস্টাগ্রামে সোমবার একগুচ্ছ ছবি পোস্ট করেন মোনালিসা।

হাতকাটা সালোয়ার স্যুটে মোনালিসার ‘লুক’ মুহূর্তে ভাইরাল হয়ে যায়। সিরিয়ালের সেট থেকেই ছবিগুলি শেয়ার করেছেন তিনি। সিরিয়ালেও তাঁকে ওই ভূমিকায় দেখা গিয়েছে।

ছবির সঙ্গে ক্যাপশন হিসেবে মোনালিসা লেখেন— ‘আমি অনুভব করি, জীবনের সবথেকে সরল রূপ হল নিজের মতো থাকা।’

এরই মধ্যে ওই পোস্টে সত্তর হাজারেরও বেশি লাইক পড়ে গিয়েছে। কমেন্টও প্রায় ন’শোর মতো। মোনালিসা ২০১১ সালে ভোজপুরী ছবিতে আত্মপ্রকাশ করেন। এর পর থেকে তাঁকে আর পিছন ফিরে তাকাতে হয়নি।

খুব দ্রুত তিনি সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী হয়ে ওঠেন। কেবল ভোজপুরীই নয়, বাংলা, তামিল, তেলুগু বা হিন্দি ছবিতেও কাজ করে সাফল্য পেয়েছেন তিনি। প্রসঙ্গত, বাংলা ওয়েব সিরিজে ‘ঝুমা বউদি’র চরিত্রে তাঁকে দারুণ পছন্দ করেছেন দর্শকরা।

Facebook Comments