আবাসিক হোটেলে- কিশোরগঞ্জের ভৈরবে অভিযান চালিয়ে দুটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে ১০ নারীসহ ১৮ জনকে আটক করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভৈরব বাজার হলুদ পট্টিতে অবস্থিত হোটেল শৈবাল ও হোটেল সোনালীতে অভিযান চালিয়ে তাদের আটক করা করা হয়।
এ বিষয়ে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শফিকুল ইসলাম জানান, ভৈরবের ওই দুটি হোটেলে দীর্ঘদিন যাবৎ অসামাজিক কার্যকলাপ চলছিল। পুলিশ সুপারের নির্দেশে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। হোটেল মালিকরা মানবপাচারে জড়িত বলেও জানান তিনি।
আটকরা হলেন, শৈবাল হোটেলের (আবাসিক) মালিক মোস্তাক আহমেদ হান্নান, তার বন্ধু সোহেল মিয়া, ম্যানেজার মফিজ উদ্দিন, যৌনকর্মী শিখা বেগম (৩০), শিলা খাতুন ( ৩৪), সাফিয়া বেগম (২৭), উর্মি বেগম (২০), লাভলী বেগম (২৭), খদ্দের মাসুদ (৩৫), পায়েল খাতুন (২৮), স্বপ্না বেগম (২৩), তাসলিমা (৩২), সুমী বেগম (২৪), মুন্নি বেগম (২৪), আতাউর (৩৩), তানভির (৪০), আবু সালেক (৪২) ও রওশন আলী (৩২)।
আটককৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ আইনে ডিবি পুলিশ বাদী হয়ে ভৈরব থানায় পৃথক দুটি মামলা করেছে।বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ডিবি পুলিশের পরিদর্শক আবুবকর সিদ্দিক।
আলোর খবর
