কোকোর স্ত্রী শর্মিলাকে- দুর্নীতি মামলায় কারান্তরীণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পুত্রবধূ প্রয়াত আরাফত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি সম্প্রতি বাংলাদেশ সফর শেষ করে লন্ডনে ফিরে গেছেন। লন্ডনে ফিরে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের কাছে বিএনপি ভাঙ্গার আশঙ্কা প্রকাশ করেছেন।
লন্ডনের এক স্থানীয় বিএনপি নেতার সঙ্গে তার দহরম মহরম থাকলেও বাংলাদেশ থেকে যাওয়া সিলেটের অপর এক বিএনপি নেতার কুনজরে পরেছেন তিনি। এবার ঢাকা থেকে ফেরার পথে বিমানে তার সঙ্গে ছিলেন এই নেতা।
তিনি শর্মিলাকে কুপ্রস্তাব দেয়ার পর, এ নিয়ে বিব্রতকর অবস্থায় রয়েছেন প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী। বিষয়টি নিয়ে তারেক রহমান ওই নেতাকে তলব করলেও দেখা করেননি বলে জানা গেছে।
শর্মিলা রহমান গত ১৬ আগস্ট তার বন্দী শাশুড়ি বেগম খালেদা জিয়াকে দেখতে ঢাকায় আসেন। কারাগারে খালেদা জিয়ার সঙ্গে পরপর দুইবার সাক্ষাৎ করেন তিনি। সংক্ষিপ্ত সফরে খালেদা জিয়া ছাড়াও বিএনপির একাধিক শীর্ষস্থানীয় নেতার সঙ্গে বৈঠক করেন তিনি।
সে সময় বৈঠকের ধরণ দেখে ধারণা করা হচ্ছিলো, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে তিনি দলের অভ্যন্তরীণ বিশেষ দিকগুলোতে নজর দেওয়ার জন্যই তারেক রহমানের বিশেষ দূত হিসেবে বাংলাদেশ সফরে এসেছিলেন। কিন্তু বিষয়টি গোপন করতে তিনি তার অসুস্থ মায়ের সঙ্গে সাক্ষাতের কথা জানিয়েছিলেন গণমাধ্যমকে।
লন্ডন বিএনপির একটি বিশেষ সূত্রে জানা যায়, লন্ডনে ফিরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং দলের অভ্যন্তরীণ মনোভাব সম্পর্কে সামক্য বার্তা দিয়েছেন।
এতে শর্মিলা রহমান উদ্বেগ প্রকাশ করেছেন দলের অস্থিতিশীলতা নিয়ে। যতই দিন যাচ্ছে বিএনপিতে হতাশা এবং বিভক্তি বাড়ছে বলেও উল্লেখ করেন তিনি। আগামী নির্বাচনের আগে বিএনপিতে বড় ধরণের ভাঙনের আশঙ্কা করেছেন বেগম জিয়ার পুত্রবধূ।
সূত্র আরও জানায়, সিঁথির মতে- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মধ্যে যতটা জনপ্রিয়, তার চেয়ে বেশি জনপ্রিয় দলের বাইরে। আর তা খুব সম্প্রতি ব্যাপক আকার ধারণ করেছে।
এছাড়া নির্বাচনের ব্যাপারে তার অবস্থান স্পষ্ট নয় বলেও তিনি জানিয়েছেন। বিএনপি মহাসচিবের সঙ্গে সরকারের ভালো যোগাযোগ রয়েছে বলেও তার ধারণা।–ভোরের পাতা
আলোর খবর
