Thursday , September 13 2018

স্বামী বিরিয়ানি খাওয়ায় ঘর ছেড়ে পালাল স্ত্রী!

স্বামী বিরিয়ানি খাওয়ায়- অবাক করার মতো কাণ্ড। বিরিয়ানি খেয়েছে স্বামী আর তাতেই ঘর ছেড়েছেন অন্তঃসত্ত্বা স্ত্রী। এ ঘটনায় বিস্মিত হয়েছেন স্থানীয় পুলিশ, প্রতিবেশী ও আত্মীয়রা।

এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা জানান, আমরা বিষয়টি স্বামী-স্ত্রীর ঝগড়া হিসেবেই দেখছি। ওই নারীকে তার স্বামীর কাছে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনার সুষ্ঠু সমাধানের চেষ্টা চলছে।

জানা যায়, ভারতের মধ্যপ্রদেশের বাসিন্দা রাজু সরকার বিরিয়ানি খেতে ভালোবাসেন, কিন্তু তার স্ত্রী অনিতা সরকার বিরিয়ানির গন্ধ সহ্য করতে পারেন না। আর এ কারণেই তাদের সম্পর্কে চিড় ধরে।

ঘটনার দিন রাতে রাজু বিরিয়ানি নিয়ে আসেন বাড়িতে। ছেলেকে নিয়ে একসঙ্গে খাওয়া-দাওয়াও করেন। তখন অনিতা অন্য একটি ঘরে গিয়ে দরজা বন্ধ করে রাখেন। পরের দিন কাউকে না জানিয়ে ১২ হাজার টাকা নিয়ে বাবার বাড়িতে চলে যান অনিতা। অনিতাকে বাড়ির কোথাও খুজেঁ না পেয়ে পুলিশের দ্বারস্থ হন রাজু।

প্রতিবেশীদের জানান, ওই দম্পতির মধ্যে বেশ কিছুদিন ধরেই বিরিয়ানি নিয়ে সমস্যা চলছিল। কিন্তু আমরা ভাবতেই পারিনি এটা নিয়ে এমন কিছু হবে! তাদের এ ঝামেলা মিটবে কিনা তা আমাদের জানা নেই।

Facebook Comments