বর্তমানে সিয়াম আহমেদ এবং পূজা চেরি অভিনীত ছবি ‘পেড়ামন টু’। এই ছবিটি মুক্তির পরে সফলতা পাওয়ায় এবার এটি আন্তর্জাতিকভাবে বিদেশে মুক্তি পেতে চলেছে। সুনা যাচ্ছে সিঙ্গাপুরের পর হলিউডে পা রাখছে সিয়াম-পূজার ‘পোড়ামন টু’ ছবিটি।
তাছাড়া জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। হলিউডে মুক্তির প্রসঙ্গে ছবির নায়িকা পূজা চেরি বলেন, সিঙ্গাপুরে এ ছবিটি গত ২২শে আগস্ট মুক্তি পায়। তিনি বলেন দেশের পাশাপাশি বিদেশেও আমরা ছবিটি থেকে বেশ সাড়া পাচ্ছি।
আগামী ১৬ই সেপ্টেম্বর ছবিটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ওয়ান ই মেইন স্ট্রিটে হলিউড প্রিমিয়ার হতে যাচ্ছে। তিনি বলেন, এ ছবির একজন অভিনয়শিল্পী হিসেবে এটা অবশ্যই আমার জন্য খুশির একটা সংবাদ। আশা করি, প্রবাসীরা ছবিটি উপভোগ করবেন।
আলোর খবর
