Monday , September 10 2018
Breaking News

বোন যখন ৫/৬ বছর বয়সে কাঁদে, না বোন কাঁদিস না, আমি এখনি গিয়ে তোর জন্যে…

বোন যখন ৫/৬ বছর বয়সে- বোন যখন ৫/৬ বছর বয়সে কাঁদে, না বোন কাঁদিস না, আমি এখনি গিয়ে তোর জন্যে চকলেট এনে দিচ্ছি…! বোন যখন ১১/১২ বছর বয়সে কাঁদে..- কোন স্যার মেরেছে তোকে? আমাকে বল, আমি বলে আসবো যাতে আর কখনো না মারে…!

বোন যখন ১৫/১৬ বছর বয়সে কাঁদে..:- কোন ছেলে তোকে ডিস্টার্ব করে? একবার বল, ওর চক্ষু তুলে নিয়ে আসবো, ওর সাহস তো কম না…! বোন যখন ২৫/২৬ বছর বয়সে কাঁদে..:- কি তোর স্বামী তোকে মেরেছে? আমাকে বল, ওর কলিজা কতো বড়!! ওর কলিজা বাইর কইরা নিয়া আসমু…

বোন যখন ৫০/৬০ বছর বয়সে কাঁদে..:- তোর ছেলেরা তোকে কষ্ট দেয়? তোর দেখাশোনা করে না? তোর এ বাড়িতে থাকতে হবে না, চলে আয় আমার বাড়ীতে, আমার বাড়ীতেই থাকবি এখন থেকে!

হ্যাঁ আমরা ভাইয়েরা এমনই, বোন আমাদের কলিজা, বোন যখন কষ্ট পায় কলিজাটা ব্যথাতুর হয়ে ওঠে, আমরা ভাইয়েরা ওদের মাথার ঐ মেঘটা যে প্রচন্ড রোদে ছাঁয়া দেয়, আর আমাদের কে মায়ের পর যে নিশ্বার্থভাবে ভালোবাসে সে হলো আমাদের কলিজার টুকরা বোন

Facebook Comments