Monday , September 10 2018
Breaking News

ত্বক উজ্জ্বল রাখতে আলুর ৪ ফেসপ্যাক

ত্বক উজ্জ্বল রাখতে- ঘুরতে গিয়ে রোদে পুড়ে গেছে ত্বক? আলু স্লাইস করে ত্বকে ঘষে নিন। কয়েকদিন টানা আলুর রস ত্বকে লাগলেই ফিরে আসবে আগের জৌলুস! রোদে পোড়া ত্বকের যত্নে তো বটেই, ত্বকের কালচে দাগ দূর করতেও জুড়ি নেই আলুর।

এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যাসিডিক উপাদান ত্বক ব্লিচ করতে পারে প্রাকৃতিকভাবে। উজ্জ্বল ও সুন্দর ত্বকের জন্য তাই নিয়মিত আলুর ফেসপ্যাক ব্যবহার করতেই পারেন।
আলু

আলু ও টমেটো

– একটি বাটিতে ১ টেবিল চামচ আলুর রস নিন।

– ১ টেবিল চামচ টমেটোর রস মেশান।

– ১ টেবিল চামচ মধু মিশিয়ে ভালো করে নেড়ে নিন।

– ত্বক পরিষ্কার করে ধুয়ে মুছে তারপর লাগান ফেসপ্যাকটি।

– ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

– ঠাণ্ডা পানি দিয়ে মুখ ধুয়ে মুছে নিন।

চালের আটা ও আলু

– ১ টেবিল চামচ আলুর রস নিন বাটিতে।

– ১ টেবিল চামচ চালের আটা মিশিয়ে নিন।

– ১ টেবিল চামচ লেবুর রস দিন মিশ্রণে।

– ১ টেবিল চামচ মধু মিশিয়ে নেড়ে নিন।

– পরিষ্কার ত্বকে মিশ্রণটি ২০ মিনিট লাগিএয় রেখে প্রথম কুসুম গরম পানি ও পরে ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

ওটমিল ও আলু

– ৩টি আলু থেঁতো করে নিন।

– ২ টেবিল চামচ কাঁচা দুধ মেশান।

– ১ টেবিল চামচ ওটমিল মিশিয়ে নিন।

– ১ টেবিল চামচ লেবুর রস মেশান।

– মিশ্রণটি ত্বকে ঘষে ঘষে লাগান।

– শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

– সপ্তাহে দুইবার ব্যবহার করতে অয়ারেন ফেসপ্যাকটি।

মুলতানি মাটি ও আলু

– একটি আলু রস করে নিন।

– আলুর রসের সঙ্গে প্রয়োজনীয় পরিমাণ মুলতানি মাটি মিশিয়ে তৈরি করুন মসৃণ পেস্ট,

– মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন।

– শুকিয়ে গেলে ঠাণ্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

ঘরোয়া পদ্ধতিতে ত্বক ফর্সা করার সহজ উপায়…

ত্বক উজ্জ্বল করার উপায় হ্যাঁ, ত্বক ফর্সা করার প্রাকৃতিক উপায় , আপনি চাইলে কিন্তু আপনার ত্বককে আগের চাইতে অনেক উজ্জ্বল ও ত্বক ফর্সা করে ফেলতে পারবেন।

Facebook Comments