Sunday , September 9 2018
Breaking News

সালমান খানকে বিয়ে করতে বাসায় হাজির কে এই তরুণী?

সালমান খানকে বিয়ে করতে- লিউড সুপারস্টার অভিনেতা সালমান খানকে বিয়ে করার জন্য তার বাসায় চলে এসেছেন এক তরুণী। গণমাধ্যম জানিয়েছে, এই কিং খানকে বিয়ে করার জন্যই ওই তরুণী মুম্বাইয়ে এসেছিলেন।

পুলিশের এক কর্মকর্তাজানান, গত ১১ আগস্ট ২৪ বছর বয়সী এক তরুণী সালমান খানকে বিয়ে করার আশায় ঘর ছাড়েন। তার বাড়ি উত্তরাখণ্ডে।

উত্তরাখণ্ড থেকে মুম্বাইয়ে পৌঁছে, তারপর সোজা সালমান খানের বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে চলে যান ওই তরুণী। সেখানে বলিউড সুপারস্টার সপরিবার নিয়ে থাকেন।

কিন্তু বাড়ির নিরাপত্তায় নিয়োজিত সদস্যরা তাকে ঢুকতে দেননি । পুলিশ সূত্র জানা যায় ওই তরুণী মানসিকভাবে অসুস্থ। পরে পুলিশ মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে।

এর আগে মেয়েটিকে পূর্বদিকে মুক্ত রাস্তায় হাঁটতে দেখে কিছু মানুষ। এরপর মেয়েটি ব্রিজের ওপর উদ্দেশ্যহীনভাবে ঘুরছিলেন। সিউরি পুলিশ তাকে হেফাজতে নেয় এবং ডাক্তারি পরীক্ষার জন্য পাঠায়।

চিকিৎসক পরীক্ষা করে জানান, মেয়েটি মানসিক ভাবে অসুস্থ। এদিকে পুলিশ মেয়েটির পরিবারের লোকজনের খোঁজখবর নেওয়া শুরু করেছে বলে জানা যায় ।

Facebook Comments