Sunday , September 9 2018
Breaking News

অভিনয়ে আসার আগে কি কাজ করতেন শুভশ্রী জানেন?

অভিনয়ে আসার আগে- প্রশংসা থেকে সমালোচনা সবকিছুর শীর্ষে এখন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। কাজের দিক থেকে কোনো রকম কমতি নেই শুভশ্রীর জীবনে।

ব্যাক টু ব্যাক কাজের অফার রয়েছে তার হাতে। কিন্তু অনেকেই জানেন না দুই বাংলার সমান জনপ্রিয় এই অভিনেত্রী সিনেমায় আসার আগে কি কাজ করতেন।

লখনউতে ইন্ডিয়ান ইন্সটিটিউট থেকে মাস্টার্স করার পরে ইনফরমেশন টেকনোলজির উপর আরো একটি মাস্টার্স করে কর্পোরেট হাউসে উচ্চপদে কাজ করতেন তিনি।

প্রথমে তিনি টাটাতে অ্যাডমিনিসট্রেটিভ ডিপার্টমেন্টে কাজ করতেন। পরে ‘আভেন্ডাস গ্রুপ অফ কোম্পানি’ তে অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট হিসাবে কাজ করতেন।

হঠাৎ একদিন সিনেমার প্রস্তাব পান শুভশ্রী। অভিনয়ের প্রতি টান ছিল তার বরাবরই। ফেরাতে পারেননি সেই প্রস্তাব। আর সেই থেকে অভিনয়ে পথ চলা শুরু। তিনি একটি ওড়িশা ছবি করেও প্রশংসা পেয়েছিলেন।

তিনি ফেয়ারএভার আনন্দলোক নায়িকার খোজে এর বিজয়ী হয়েছিলেন। শুভশ্রী অনুভব মহান্তির বিপরীতে মাতে তা লাভ হেলারে নামের একটি ওড়িশা ছবির মাধ্যমে তার প্রথম আবির্ভাব হয়।

পিতৃভূমি ছবিতে তিনি প্রথম বাংলা ছবিতে অভিনয় করেন জিতের বোনের ভূমিকায়।তার পরের জীবন সম্পর্কে তো সকলেই জানেন।

Facebook Comments