ভারতে আইনগতভাবে বৈধ হল সমকামিতা। এক ঐতিহাসিক রায়ে সমকামীতাকে বৈধ ঘোষণা দিয়ে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক। আর সমকামিতা নিয়ে ভারতের কোর্টের দেয়া এই রায়কে স্বাগত জানিয়েছেন বলিউডের খ্যাতিমান অনেক অভিনেতা-অভিনেত্রী। তারা এ রায়কে সমতার রায় উল্লেখ করেছেন। স্বাগত জানানোর তালিকায় যোগ দিয়েছেন অনেক লেখক, নাট্যকার ও মানবাধিকারকর্মীও।
বৃহস্পতিবার বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) ভারতের সুপ্রিমকোর্ট এ রায় দেয়ার পর বলিউডের বেশ কয়েকজন তারকা উচ্ছ্বাস প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে প্রকাশিত তাদের বক্তব্যের সারমর্ম হচ্ছে, এই রায় সমানাধিকারের জয়। রায়টি উন্নয়নশীল ও আধুনিক ভারতের প্রতীক।
রায়ের পর আমির খান ধন্যবাদ জানিয়েছেন সুপ্রিমকোর্টকে /এলজিবিটি আন্দোলনের সমর্থক কর্ণ জোহর, টুইটে রংধনু রঙা পতাকা প্রকাশ করেছেন।
রণবীর সিং লিখেছেন, লাভ ফর অল। সোনম কাপুরের মতে, এই ভারতকেই তো আমরা ভালোবাসি। আর অভিষেক রামধনুর সঙ্গেই আছেন বলে জানিয়েছেন।
প্রীতি জিনতা টুইট করেছেন নানা ছবির কোলাজ
আলোর খবর
