সাদা টিশার্ট আর হলদে শর্টসে ফের পোজ দিলেন ছোট্ট নবাব তৈমুর। জিভ বার করে তৈমুরের মিষ্টি হাসি আবারও জিতে নিল নেটিজেনদের মন।
তৈমুরের পোশাক-আশাক নিয়ে সদা সচেতন কারিনা ও সাইফ আলী খান। তৈমুরের গায়ে সব সময় থাকে ব্র্যান্ডেড পোশাক। কিন্তু শুক্রবার (৩১ আগস্ট) তৈমুরের পরনে যে পোশাক ছিল, তা নিয়েই উঠছে প্রশ্ন। সেই সাদা টিশার্ট আর হলদে শর্টস। কত দাম ছোটে নবাবের এই শর্টস আর টি শার্টের?
তৈমুরের পরনে ছিল র্যাল্ফ লরেনের টি শার্ট। যার দাম প্রায় ১৬০০ টাকা। এটি র্যাল্ফ লরেনের পোলো বেয়ার কালেকশন। তৈমুরের গায়ে মাত্র ১৬০০ টাকার জামা! শুরু হয়ে যায় নেটিজেনদের মধ্যে আলোচনা।
Facebook Comments
আলোর খবর
