মূলত গর্ভনিরোধক কাজেই কনডম ব্যবহার করা হলেও এর এক অভিনব ব্যবহার বের করেছেন কেনিয়ার জেলেরা। উত্তাল সমুদ্রে নিজেদের ফোন সুরক্ষার জন্য তারা ব্যবহার করছেন কনডম। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে এ বিষয়টি।
সংবাদমাধ্যমটিকে আলী কিবওয়ানা নামের এক জেলে বলেন, ভারত মহাসাগরে আমরা যখন মাছ ধরতে যাই তখন অনেক সময়েই বিপদের মুখে পড়তে হয়। ঝড় কিংবা অতিরিক্ত স্রোতের কারণে গতিপথ হারানো ছাড়াও নৌকা ডুবে যাওয়ার মতো ঘটনা ঘটে।
তিনি বলেন, নৌকাডুবির মতো ঘটনা ঘটলে তখন মোবাইল ফোনটি ঠিক থাকলে আপনি উদ্ধারকর্মীদের আপনার বিপদ ও অবস্থানের কথা জানাতে পারবেন। এতে উদ্ধারকাজও অনেকটা সহজ হয়।
তবে কনডম অনেক সমস্যায় তাদের ‘বিপদে’ও ফেলে দেয় বলে জানান জেলেরা। এক জেলে বলেন, অনেক সময় হয়তো আপনি পকেট থেকে কনডম রাখতে ভুলে যান। বাড়িতে ফেরার পর যদি পকেটে কনডম থাকে তখন পরিবারের লোকদের অনেক প্রশ্নের মুখে পড়তে হয়। তখন তাদের বোঝাতে হয় আমি যে ক্ষেত্রে কাজ করি সেখানে কনডমের গুরুত্ব কতটুকু।
আলোর খবর
