জমজ মেয়েদের ছবি- স্টেসি কার্টার, তার পার্টনার জ্যাক এবং তাদের ১৬ মাসের জমজ দুই মেয়ে এভা ও আইলা কে নিয়ে হাঁটছিলেন অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় এক পার্কে। পার্কে তারা নিরুদ্দেশ হাঁটছিল, মাটিতে খেলছিল এবং একটু পরপরই থামছিল ছবি তোলার জন্য।
হাঁটার এক পর্যায়ে জ্যাক টুইন্সদের পাশেই একটি সাপ লক্ষ করল। তারা শান্ত থাকার চেষ্টা করল। সেটি ছিল এক অতি বিষাক্ত বাদামী বর্ণের সাপ, যার কামড়ের ফলে অতিরিক্ত রক্তক্ষরণ এবং প্যারালাইসিস হতে পারে। এমনকি মৃত্যুও । এটি পৃথিবীর ২য় বিষাক্ত সাপ এবং অস্ট্রেলিয়ায় সাপের কামড়ে মারা যাওয়া ৬০% ই এই সাপের কামড়! এই সাপ গুলো খুবই কৌতুহলি এবং শব্দে সেনসিটিভ। তাই মা বাবা যতো নিঃশব্দে সম্ভব দূরে সরে গিয়েছিল।

সৌভাগ্যক্রমে সেদিন কেউই আহত হয়নি। পরবর্তিতে স্টেসি পার্কে তোলা ছবি গুলো দেখেতে গিয়ে দেখল ,তাদের খেয়াল করার অনেক আগে থেকেই সাপটি তাদের বাচ্চার আশপাশে ঘুরছিল। আতঙ্কিত মা সেই ছবিগুলো বাকি বাবা মা দের সতর্ক করার জন্য ফেসবুকে দেন । সেখানে তিনি লিখেছিলেন–” আমার এখনও চিন্তা করতেই ভয় লাগছে! আমরা সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞ যে আমাদের বাচ্চারা আমাদের সাথে ঠিকভাবে বাড়ি ফিরতে পেরেছে।
লিটলথিংস থেকে সংগৃহিত ।
আলোর খবর
