Friday , September 7 2018
Breaking News

শাকিব খানের নতুন নায়িকা কে এই রোদেলা জান্নাত?

নতুন নায়িকা- এবার কে হতে যাচ্ছেন শাকিব খানের নতুন নায়িকা? আর এই নিয়ে বেশকিছু দিন ধরেই শোবিজে গুঞ্জন চলছিল। কারণ শাকিবের সিনেমা মানেই বড় বাজেট, ব্যাপক আয়োজন। দেশের শীর্ষস্থানীয় নায়ক শাকিব খানের সঙ্গে ‘শাহেনশাহ’ ছবিতে কে জুটিবদ্ধ হবে?

বুধবার শাকিব খানের পরবর্তী সিনেমা ‘শাহেনশাহ’-এর মহরত অনুষ্ঠিত হয়। শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুজন নায়িকা থাকবেন বলে ঘোষণা দেয়া হয়েছে।

আর বলা হয়েছিল, মহরতের দিনই নুসরাত ফারিয়া ছাড়াও আরেক নায়িকার নাম অফিশিয়ালি ঘোষণা দেওয়া হবে। কিন্তু খোঁজ নিয়ে জানা যায়, ‘শাহেনশাহ’ ছবিতে শাকিবের আরেক নায়িকা রোদেলা। নবাগতা এই নায়িকার পুরো নাম রোদেলা জান্নাত।

অন্যদিকে বিশ্বস্ত একটি সূত্র জানিয়েছে, এ সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন নবাগত নায়িকা রোদেলা জান্নাত।

শাপলা মিডিয়া প্রযোজিত এ সিনেমায় শাকিব খান ও নুসরাত ফারিয়া চুক্তিবদ্ধ হয়েছেন। সিনেমাটির কনটেন্ট পার্টনার লাইভ টেকনোলজি।

এদিকে আরও জানা যায়, এ সপ্তাহে শাকিবের সঙ্গে একটি ফটোশুটেও অংশ নিয়েছেন এই রোদেলা। ঈদুল আযহার আগেই পরিচালক ও প্রযোজক তাকে চুরান্ত করে।

শাকিব খানের নতুন নায়িকা কে এই রোদেলা জান্নাত?

শোনা যায়, শাকিবের বিপরীতে প্রথমে তানজিন তিশার অভিনয়ের কথা ছিল। কিন্তু তিশাকে কোন কারণে বাদ দেয়া হয়। এরপর নতুন মুখ রোদেলাকে চুরান্ত করা হয়। রোদেলা টুকটাক মডেলিং করে।

নবাগত নায়িকা রোদেলা জান্নাত মালয়েশিয়ার লিমককউইং ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে পিএইচডি করছেন। এছাড়া রোদেলা জান্নাত একটি বেসরকারি চ্যানেলে সংবাদ পাঠিকা হিসেবে কিছুদিন কাজও করেছেন। পরিচালক রনির দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধুও এই রোদেলা জান্নাত।

ঈদুল আজহার আগেই ‘শাহেনশাহ’ ছবির দুই গানের শুটিং থাইল্যান্ডে চিত্রায়িত হয়েছে। আজ মহরত শেষে আগামী সপ্তাহে শুরু হবে ছবির মূল অংশের শুটিং।

কক্সবাজার ও ভারতের রামোজি ফিল্ম সিটিতে ‘শাহেনশাহ’ র ছবির শুটিং হওয়ার কথা রয়েছে। শাপলা মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘শাহেনশাহ’ আগামী বিজয় দিবসে মুক্তির লক্ষ্যে নির্মিত হতে যাচ্ছে।

Facebook Comments