Sunday , August 19 2018

‘রাস্তা কারো বাপের নয় : অক্ষয় কুমার’ (ভিডিও)

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। চলচ্চিত্রে দর্শকদের বিনোদন দেয়ার জন্য কতই না বেশ ধারণ করতে হয়। এবারও তার ব্যতিক্রম নয়। এবার ট্রাফিক সার্জেন্ট হলেন- বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে কোন চলচ্চিত্রে নয়। ট্রাফিক আইন মানা সংক্রান্ত তিনটি জনসচেতনতামূলক ভিডিওতে তাকে ট্রাফিক সার্জেন্ট হিসেবে দেখা গিয়েছে।

সস্ত্রীক গাড়ি চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। বেশ নিশ্চিন্তে উল্টো পথে ঢুকে পড়লেন তিনি। হঠাৎ সামনে হাজির এক ট্রাফিক সার্জেন্ট। গাড়ি থামানো পর চালক জানালেন, ট্রাফিক পুলিশকে না দেখেই তিনি এমনটা করেছেন।

তবে ট্রাফিক পুলিশ বেশ আন্তরিকভাবেই জানালেন, তাকে (গাড়ির চালককে) তিনি চেনেন। তার বাবা অনেক নামকরা ব্যক্তি ছিলেন। এমনকি তার বাবার নামেই এ রাস্তার নামকরণ করা হয়েছে। ততক্ষণে যা বোঝার বুঝে নেন গাড়ি চালক। তিনি ভুল রাস্তায় ঢুকেছেন এবং ট্রাফিক সার্জেন্টের কাছে ধরাও খেয়েছেন। কারণ, রাস্তাটি তার বাবার নামে নামকরণ করা নয়। গাড়ির চালক বুঝতে পারেন ট্রাফিক আইন ভঙ্গ করা ঠিক হয়নি। কেননা, ‘রাস্তা কারো বাপের নয়’।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে ভিডিওটি মুক্তি দেয়া হয়। সচেতনতামূলক এসব পোস্ট অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে গেছে।

ভারত সরকারের রাস্তায় নিরাপত্তা সংক্রান্ত প্রচারণার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন অক্ষয় কুমার। দেশটিতে সড়ক দুর্ঘটনা সংক্রান্ত পরিসংখ্যান জানার পর বিষয়টি নিয়ে কাজ করতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। নিজের পরিচিতিকে কাজে লাগিয়ে এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে নেমে পড়েছেন। বলাই বাহুল্য, কাজটি বেশ ভালোভাবেই করছেন অক্ষয়।

ভিডিওটি দেখতে

Facebook Comments