Tuesday , August 21 2018

যে কারনে উট কোরবানি দেবেন সিমলা

কোরবানির জন্য উট কিনেছেন ‘ম্যাডাম ফুলি’খ্যাত অভিনেত্রী সিমলা। বৃহস্পতিবার কোরবানির জন্য কেনা এই উট তার গ্রামের বাড়ি ঝিনাইদহের শৈলকুপা সদরের কলেজ রোড এলাকায় পৌঁছায়। উট দেখে রীতিমতো হইচই পড়ে গেছে ওই এলাকায়। আশপাশের গ্রামের শত শত মানুষ ভিড় করছেন সিমলার বাড়িতে।

সিমলার পারিবারিক সূত্রে জানা গেছে, রাজধানীর দেওয়ানবাগ দরবারের মাধ্যমে দেড় লাখ টাকা বুকিং দেয় সিমলা। পর্যায়ক্রমে তাকে এটির মূল্য ১০ লাখ টাকা পরিশোধ করতে হয়েছে। মূল্য পরিশোধের পর এটি সিমলার গ্রামের বাড়িতে পৌঁছেছে।

১৯৯৯ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালনায় ‘ম্যাডাম ফুলি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক সিমলার। ছবিতে সিমলা ও ফুলি দুটি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। বর্তমানে বলিউডে ‘সফর’ নামে একটি ছবিতে তার অভিনয় করা নিয়ে কথাবার্তা চলছে।

Facebook Comments