Thursday , August 23 2018

কুরাবানির ঈদকে নিয়ে ভারতে একি হচ্ছে? পড়ুন বিস্তারিত

দুয়ারে কড়া নাড়ছে ঈদ-উল-আজহা। ভারতীয় উপমহাদেশে আগামী বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম এ উৎসবটি। তাই কুরবানির পশু জবাইয়ে মুসলমানরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন ভারতের মুসলিমরা রয়েছেন চরম আতঙ্কে।

সম্প্রতি গরু জবাই দেওয়ার অপরাধে দেশটিতে মুসলমানদের পিটিয়ে মারার অভিযোগ রয়েছে কট্টোর হিন্দুদের বিরুদ্ধে। মুসলিমদের বিরুদ্ধে এমন ন্যাক্কারজনক ঘটনায় ভারতীয় প্রশাসনও থেকেছে নির্বিকার। এমন পরিস্থিতিতে দেশটির মুসলিমরা রয়েছেন চরম আতঙ্কে।

দিল্লিভিত্তিক মুসলিমদের সংগঠন এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ চেয়েছে। দিল্লিভিত্তিক মুসলিমদের রাজনৈতিক জোটের নেত্রী তাসলিম রহমান বলেন, আমাদেরকে অবশ্যই নিরাপত্তা দিতে হবে।

এদিকে গরুকে হিন্দু ধর্মাবলম্বীরা দেবী মনে করেন। তাই দেবীকে জবাই করা ও তার গোস্ত খাওয়া তাদের জন্য হারাম বলে বিবেচিত। আর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দায়িত্ব গ্রহণের পর দেশটিতে গরু জবাইয়ের অপরাধে মুসলিমদের পিটিয়ে মারার প্রবণতা বেড়েছে বলে জানা গেছে।

সূত্র: আনাদুলো নিউজ এজেন্সি

Facebook Comments