Saturday , August 25 2018

দাদার সাথে ছোট্ট এই বয়সে কাঞ্চনের নাতীও এবার ফেসবুকে ভাইরাল!

সময়ের সামাজিক মাধ্যম ফেসবুক মানেই সেখানে ইলিয়াস কাঞ্চন। ইতিহাসে বাংলা চলচ্চিত্রের অন্য কোন নায়ককে নিয়ে ফেসবুকে এতটা আলোচনা হতে কখনো দেখা যায়নি। ফেসবুকে কম বেশী সব তারকাদের পদচারণা রয়েছে,নামকরা খ্যাতমান সব অভিনেতা থেকে শুরু করে নতুন প্রজন্মের সকল তারকারাই এখন ফেসবুকে ।

কিন্তু চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভক্তদের আনাগোনাটা একটু বেশীই চোখে পড়ে। ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভক্তরা গড়ে তুলেছে একটি গ্রুপ যেখানে কাঞ্চন ভক্তরা সর্বক্ষন প্রিয় তারকাকে নিয়ে নানা লেখা লিখে থাকেন। কোন উৎসব আসা মানেই ফেসবুকে কাঞ্চনকে নিয়ে তোলপাড় ঈদ/বিজয় দিবস/স্বাধীনতা দিবস থেকে শুরু করে যেকোন দিবসে সকল ভক্তরা প্রিয় তারকার ছবি ব্যবহার করে শুভেচ্ছা বার্তা টাইম লাইনে পোস্ট করে তা ভাইরাল করে ফেলে। অন্য কোন নায়ককে নিয়ে এতটা মাতামাতি খুব একটা চোখে কখনো পড়েনা।

বেদের মেয়ে জোসনা খ্যাত এই নায়ক চলচ্চিত্রে যেমন নিজেকে এক নম্বর স্থানে ধরে রেখেছেন তার অভিনয় দক্ষতায়, তেমনি বাস্তব জীবনে নিরাপদ সড়ক চাই আন্দোলনের মাধ্যমে দেশের প্রতিটি মানুষের মনে স্থান করে নিয়েছেন। ফেসবুক মানেই ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ভক্তদের আলোচনা ইলিয়াস কাঞ্চনের আইডি/পেইজ থেকে তার কোন ছবি/ভিডিও পোস্ট মানেই তা সাথে সাথে ভাইরাল হয়ে পড়া।

এবার ফেসবুকে ভাইরাল হয়েছে ইলিয়াস কাঞ্চনের ছেলের ঘড়ের নাতী। জন্মের পর থেকেই তারকা বনে যাওয়া শিশুর নাম ফাইজান মিরাজ কাঞ্চন ।

গত ২৮ মে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মঈন জয়ের স্ত্রী ফারিয়া ফাতেহ। ফেসবুকে দাদার ছবি পোস্ট হবার সাথে সাথে যেখানে ভাইরাল হয়ে পড়ে সেখানে ইলিয়াস কাঞ্চনের নাতীর ছবি ভাইরাল হবেনা তা কি হয়। এই যেমন এবার ঈদের শুভেচ্ছা দিয়ে দাদা ইলিয়াস কাঞ্চনের সঙ্গে একটি ছবি প্রকাশ্যে আসতেই তা নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করল!

ছবিটি ফেসবুকে প্রকাশ পাবার সাথে সাথে হাজার হাজার লাইক/কমেন্ট আর সেয়ার। কমেন্টে সকলের শুভেচ্ছা অভিনন্দন বার্তার পাশাপাশি অনেকে মন্তব্য করেছেন এই হলো আমাদের লিটল ইলিয়াস কাঞ্চন। ভক্তরা যেন নাতী ফাইজান এর ভেতর খুঁজে পেয়েছে আরেক ইলিয়াস কাঞ্চনের প্রতিচ্ছবি।

ফাইজান এর হাসিমাখা মুখখানি দেখে কাঞ্চনের ভক্তকুল দারুন উচ্ছসিত। মাত্র ৩মাস বয়সী ফাইজানকে নিয়ে অনেকে স্বপ্ন দেখাও শুরু করেছেন এই ফাইজান বড় হয়ে বাংলা চলচ্চিত্রের এক নম্বর হিরো হবে সে তার দাদার নাম রক্ষা করবে সেই সাথে সকলের চাওয়া প্রিয় তারকার প্রিয় সংগঠন নিরাপদ সড়ক চাই আন্দোলনের হালটাও একদিন এই ফাইজান ধরবে এবং ফাইজানের নিরোলস প্রচেষ্টায় দেশ হবে একদিন নিরাপদ, স্বপ্ন পুরন হবে ইলিয়াস কাঞ্চনের।

উল্লেখ্য, প্রবাসের মাটিতে (যুক্তরাজ্য) ইলিয়াস কাঞ্চনের মেয়ে ইমার ঘরেও চার বছর বয়সী এক কন্যা ইলিয়াস কাঞ্চনের নাতনী আছে তার নাম আর্শিয়া মাহনাজ ইসলাম।

Facebook Comments