Tuesday , August 21 2018

ক্রিকেটার সানি লিওন!

নানাভাবেই আলোচনায় আসেন তিনি। কখনো অভিনয়, কখনো সন্তান লালনপালন। তবে যে যাই বলুক ইতোমধ্যে তিনি অর্জন করেছেন সর্বজনীন গ্রহণযোগ্যতা। সে কথা মাথায় রেখেই এবার তিনি পা রাখলেন ক্রিকেটে, ছড়াবেন ব্যাট-বলের হুঙ্কার। আর তিনি হলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন।

সম্প্রতি একটি নতুন অনলাইন গেমের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সানি লিওন। গেমটির নাম ১১ রিপশবঃং.পড়স। ভারতের বিশালসংখ্যক ক্রীড়াপ্রেমীদের চাহিদার কথা মাথায় রেখেই নতুন এই উদ্যোগ। ১১ রিপশবঃং প্রতিষ্ঠাতা ও সিইও অভিনীত মাখারিয়া জানিয়েছেন, ‘১১ রিপশবঃং.পড়স-কে আমরা অন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। এটার ভবিষ্যৎ দারুণ উজ্জ্বল। সানি লিওন আমাদের পরিবারের অংশ হয়েছেন। এ জন্য আমরা দারুণ খুশি।’

১১ রিপশবঃং.পড়স-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে উচ্ছ্বসিত সানিও। তিনি জানিয়েছেন, শুধু পদই সামলাতে চান না তিনি। এবার ধীরে ধীরে অনলাইন ক্রিকেটও শিখে নিচ্ছেন।

Facebook Comments