Monday , August 20 2018
Breaking News

কাজী নওশাবা সম্পর্কে অজানা তথ্য, যা আপনার ধারনাকেও বদলে দিবে

নওশাবা সম্পর্কে অজানা তথ্য- কাজী নওশাবা আহমেদ, বিভ্রান্তিকর এবং মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে ৫৭ ধারায় আটক হয়েছেন। তিনি যা করেছেন তা অবশ্যই ভূল করেছেন এবং একজন সচেতন নাগরিক হিসেবে তার কাছ থেকে কোন প্রকার যাচাই ছাড়া এরকম তথ্য আমরা কেউ ই আশা করি না।

কিন্তু তিনি একজন মেয়ে হওয়ায় সোশ্যাল মিডিয়াতে খুবই বাজে ভাষা ব্যাবহার হচ্ছে যা সাধারণত একটা ছেলে একই কাজ করলে হতো না। আমরা তো তার খারাপ দিকটা নিয়েই আজে বাজে বলে যাচ্ছি।

চলুন, কাজী নওশাবার সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক…

১। বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান সিসিমপুরের ইকরির ভোকাল টা কিন্তু নওশাবার।

২। তিনি গতবছরের অন্যতম ব্যবসাসফল ছবি ঢাকা এটাক এ এবিএম সুমনের বিপরীত এ অভিনয় করেছেন। তার অভিনয় সবার কাছেই প্রশংসিত হয়েছে। এই মুভির প্রধান নায়িকা মাহিয়া মাহি’র চেয়েও দর্শকদের কাছে নওশাবার অভিনয় বেশি ভাল লেগেছে।

৩। বাংলালিংকের লেডিস ফার্স্ট, গ্রামীণফোন, বিবিসি সংলাপ, নেসক্যাফে, ম্যারিডিয়ান চিপস ও টেলিটকের বিজ্ঞাপনে অভিনয় করেছেন।

৪। তিনি মুক্তিযুদ্ধ ভিত্তিক মুভি ভূবন মাঝিতে অভিনয় করেছেন।

৫। মেধাবী নওশাবা অভিনয় নয় শুধু, পড়াশুনাতেও ছিলেন সমান দক্ষ। ঢাকা বিশ্ববিদ্যালয় এর চারুকলা অনুষদ থেকে গ্রাজুয়েশন করেন।

এতো কিছুর বাইরেও নওশাবার আরেকটা পরিচয় আছে। যেটা আমরা অনেকেই জানি না।

গত বছর হাতিয়াতে একটুস খানি কুইজ নামের একটা প্রোগ্রাম হয়েছিলো। পুরো প্রোগ্রামটাতে আমাদের কোন স্পন্সর ছিল না। এই প্রোগ্রামটাতে কাজী নওশাবা ও তার স্বামী জিয়া মিলে ৫ হাজার বই সংগ্রহ করে দিয়েছিল। জ্বী হ্যা। পুরো ৫ হাজার বই।

একটা স্কুল আছে। পথের ইশকুল নাম। এই স্কুলের সবগুলো বাচ্চা সুবিধা বঞ্চিত পথশিশু। আমাদের বাচ্চাগুলোকে কাজী নওশাবা নিজ হাতে বানানো পুতুল গিফট করে।

কাজী নওশাবা প্রতি ঈদেই নিজের সাধ্যমতো সুবিধাবঞ্চিত বাচ্চাদের জামা কাপড় উপহার দিয়ে থাকেন।

নওশাবা ছয় জন সুবিধা বঞ্চিত বাচ্চাকে বেচে থাকার স্বপ্ন দেখিয়েছেন। বাচ্চাগুলোর পড়াশুনার ব্যবস্থা করেছেন। থাকার ব্যবস্থা করে দিয়েছেন। বিভিন্নরকম প্রশিক্ষনের ব্যবস্থা করেছেন। এই বাচ্চাগুলোর মধ্যে আজকে একজন ফটো সাংবাদিক হিসেবে কাজ করছে।

মানুষের জন্য কাজ করার এরকম অসংখ্য উদাহরণ আছে নওশাবার। এই মানুষ টা কখনো নিজের প্রচার চান না। কাউকে সাহায্য করলে তিনি ঢাকঢোল পিটিয়ে কাউকে বলে বেড়ান না বা স্ট্যাটাস দিয়েও শোওফ করেন না।

সামাজিক কাজ গুলোতে উনি যতোবারই তিনি হেল্প করেছেন ততোবারই একটা শর্ত জুড়ে দিতেন। শর্তটা হচ্ছে, তার সাহায্য করার কথাটা প্রকাশ করা যাবেনা।

নওশাবা শুধু এসকল কাজে হেল্প করতেন না, এরকম অসংখ্য সামাজিক সংগঠন গুলোকে তিনি সাধ্যমত সাহায্য করতেন।

প্রিয় দর্শক, নওশাবা সম্পর্কিত এই তথ্যগুলো জানার পর আপনার কি মন্তব্য। ভালো মন্দ যাইহোক কমেন্টস এ জানাতে পারেন এবং শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন।আর পরবর্তীতে আমাদের সংবাদ সমুহ পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, ধন্যবাদ।

Facebook Comments