Sunday , August 12 2018

জামালপুরে রাইস কুকারে রান্না করতে গিয়ে পিতা-পুত্রের মৃত্যু

রাইস কুকারে রান্না- জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নে ডিগ্রির চরের ফারাজি পাড়ায় বৈদ্যুতিক শর্টসার্কিটে পিতাপুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

ইসলামপুর ফায়ার সার্ভিস ইনচার্জ আব্দুল গণি জানান, বুধবার রাত ৮টায় রাইস কুকার দিয়ে রান্না করতে গিয়ে বৈদ্যুতিক শর্টসার্কিটে পিতা সন্দেশ আলী (৬০), পুত্র নিজাম উদ্দিন (৩০) ও সালমা বেগম গুরুতর আহত হয়।

আহতদের ফায়ার সার্ভিস উদ্ধার করে চিকিৎসার জন্য মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক সন্দেশ ও নিজাম কে মৃত ঘোষণা করেন।

চরগোয়ালিনি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল্লাহ সরকার জানান, রাইস কুকারে সালমা বেগম রান্না করার সময় শর্টসার্কিটে বিদুৎতায়িত হয়ে বাড়িতে আগুন ধরে যায়।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুজ্জামান খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook Comments