Monday , August 13 2018
Breaking News

কলকাতার মেয়েদের নতুন ‘ক্রাশ’ বাংলাদেশি নায়ক

কলকাতার মেয়েদের- আসছে ঈদে মুক্তি পাচ্ছে নবাগত নায়ক রোশানের নতুন ছবি ‘বেপরোয়া’। এতে তার বিপরীতে অভিনয় করেছেন হার্টথ্রুব নায়িকা ইয়ামিন হক ববি। পোস্টার প্রকাশের পর থেকেই ছবিটি আলোচনায় ছিল।

সেই মাত্রা আরো বেড়ে যায় বেপরোয়ার টিজারে। ১ মিনিট ২৯ সেকেন্ডের এই টিজারে সিনেমাপ্রেমীদের চোখ কপালে তুলেছেন এ নায়ক। সম্প্রতি জাজের ইউটিউব চ্যানেলে টিজারটি প্রকাশিত হয়। সেখানে দেখা গেছে জমজমাট এক গল্পের ছবি। দুর্দান্ত অ্যাকশনের পাশাপাশি রোমান্স আর কমেডিও দেখা গেছে।

এই নায়কের পথচলা শুরু বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ‘রক্ত’ সিনেমা দিয়ে। এরপর মুক্তি পায় যৌথ প্রযোজনার ‘ধ্যাততেরিকি’। এছাড়া ওপার বাংলার ‘ককপিট’ সিনেমায়ও অভিনয় করেছেন তিনি।

কলকাতার মেয়েদের নতুন ‘ক্রাশ’ বাংলাদেশি নায়ক

কমলেশ্বর মুখার্জি পরিচালিত সিনেমাটির মুক্তির পর থেকেই রোশানের প্রতি আগ্রহ বাড়তে থাকে ওপার বাংলার। দেব কিংবা অঙ্কুশ নয় এখন কলকাতার মেয়েদের আল্টিমেট ক্রাশ রোশান। এমনটাই বলা হয়েছে কলকাতার একটি সংবাদমাধ্যমে।

ওই সংবাদ মাধ্যমে আরো বলা হয়, রোশানের সমস্ত আপডেটই সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পাওয়া গেলেও তার ব্যক্তিগত তথ্য জানতে বেশ উদগ্রীব ইয়াং জেনারেশন। রোশানের গার্লফ্রেন্ড কে, হবি কী, অবসর সময়ে এ অভিনেতা কী করেন এগুলো নিয়েও ওপার বাংলার ভক্তদের মধ্যে কৌতূহল দেখা গেছে।

Facebook Comments