দক্ষিণী ছবি মানেই ভিন্ন কিছু। ছবির গ্রহণযোগ্যতার পাশাপাশি বাড়ছে দক্ষিণী অভিনেত্রীদের কদরও। যার জন্য ছবি প্রতি কোটি কোটি টাকা হাঁকাচ্ছেন দক্ষিণী অভিনেত্রীরা। গত বছরের তুলনায় এ বছর পারিশ্রমিকের অংকটা বাড়িয়েছেন বেশ কিছু অভিনেত্রী।
বলিউডে আইটেম গানের প্রচলন নতুন কিছু নয়। তবে এ ক্ষেত্রে পিছিয়ে নেই ভারতের দক্ষিণী সিনেমাও। আইটেম গানবিহীন দক্ষিণী সিনেমা এখন কল্পনাও করা যায় না। আর দর্শকদের চাহিদার কথা মাথায় রেখে দক্ষিণী সিনেমার নির্মাতারাও সিনেমায় আইটেম গান নিয়ম করেই রাখেন।
চলুন দেখে নেই দক্ষিণী এই অভিনেত্রীর ছবি প্রতি ও প্রতি আইটেম গানে কত কোটি পারিশ্রমিক নেন! দুধে আলতা গায়ের রঙ বলতে যা বোঝায় দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়া ঠিক তেমনি। এ জন্য তাকে ‘মিল্ক বিউটি’ নামেও ডাকা হয়।
অভিনয় গুণে ইতোমধ্যে ভক্তদের মনে জায়গা করে নিলেও সিনেমার আইটেম গানে নেচে দর্শক হৃদয়ে শিহরণ জাগাতে জুড়ি নেই তামান্নার। ক্যারিয়ারের শুরুর দিকে তামান্না প্রতি ছবির জন্য ৭৫ থেকে ৮০ লাখ রুপি পারিশ্রমিক পেতেন।
এরপর ‘বাহুবলি’ ছবির ঈর্শনীয় সাফল্যের পর তাঁর পারিশ্রমিক বেড়ে দাঁড়ায় ১ কোটি থেকে ২ কোটি রুপি। এছাড়াও তিনি প্রতিটি সিনেমার ৫-৭ মিনিট আইটেম গানে নাচার জন্য এই লাস্যময়ী অভিনেত্রী নেন ১ কোটি ১০ লাখ রুপি।
আলোর খবর
