Monday , August 13 2018
Breaking News

বাসর ঘর থেকে উধাও স্বামী!

বাসর ঘর থেকে উধাও- কঠিন নিয়ম কানুন আর অনুশাসনের মধ্যে বড় হয়েছে জমিদার বংশের একমাত্র উত্তরসূরী হাসনাত। গ্রাম ছেড়ে ঢাকায় চাকরি করেন হাসনাত। বাবার আদেশ অনুযায়ী স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক পরীক্ষায় প্রথম হয়েছেন। সবসময় বাবার ভয়ে তটস্থ থাকে হাসনাত।

এরই মধ্যে হঠাৎ একদিন হাসনাতের কাছে তার বাবার মৃত্যুর খবর আসে। আর এ খবর পেয়েই গ্রামে চলে আসেন হাসনাত। কান্না শুরু করেন মৃত বাবাকে ধরে। কিন্তু ছেলেকে অবাক করে দিয়ে এসময় উঠে বসেন বাবা। এটি ছিল তার ছেলেকে বাড়িতে আনার কৌশল।

এসময় বাবা ঘোষণা করেন, অনেক ছাড় দেয়া হয়েছে, আর না। পাশের গ্রামে আজ রাতেই মেয়ে দেখা হবে। পছন্দ হলে রাতেই বিয়ে। বাবার এমন ঘোষণার পর সে রাতেই পালিয়ে যায় হাসনাত। কিন্তু পালিয়েও নিস্তার পাননা।

পরবর্তীতে ধরে এনে তাকে ঠিকই বিয়ে দেয়া হয়। বাসর ঘর থেকেও পরে বউকে রেখে পালিয়ে যান হাসনাত। এরপর?

এরপর কী ঘটেছে তা জানতে হলে অপেক্ষা করতে হবে ঈদুল আজহা পর্যন্ত। ঈদ আয়োজনে প্রচার হবে নাটকটি। নাম ‘নার্ভাস ব্রেক ডাউন’।

নাটকটিতে পালিয়ে যাওয়া বর তথা হাসনাতের চরিত্রে অভিনয় করেছেন জাহিদ হাসান। তার স্ত্রীর চরিত্রে উর্মিলা শ্রাবন্তী কর। কমেডি নির্ভর নাটকটি শৌর্য দীপ্ত সূর্যের রচনায় জাহিদ হাসান নিজেই পরিচালনা করেছেন।

এছাড়া নাটকটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, রাশেদা চৌধুরী, নুর ই আলম নয়ন প্রমুখ। ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে নাটকটি।

Facebook Comments