Tuesday , October 16 2018

আমার তো মনে হয় সে সুযোগ পেলে জায়গা পাকাপোক্ত করবে- রুবেল

আর কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে জিম্বাবুয়ে সিরিজ। সেই সিরিজকে সামনে রেখে বাংলাদেশ দল তাদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। আর আজ অনুশীলন শেষে রুবেল জানালেন দলের বাকীদের অবস্থা।

এই ব্যাপারে রুবেল বলেন ,’ আমাদের যারা টেলএল্ডার ব্যাটসম্যান আছে আমাদের ওপর অবশ্যই টিম ম্যানেজমেন্ট আশা করে টেলএণ্ডাররা কিছু রান করুক। বা একটা ম্যাচ যদি জিতিয়ে দিতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করি। আমাদের এক্সট্রা মনোযোগী হতে হবে কি করে ১৫-২০ রান করতে পারি।’

রুবেল আরো বলেন ,’ সাকিব ভাই, তামিম ভাই আমাদের মেইন প্লেয়ার ও সেরা পারফর্মার। আমরা তাদের কে মিস করব। অবশ্য আমার মনে হয় না তা, কারণ সবাই তাদের জায়গায় ভাল করার সুযোগ পাবে। তারাও পারফরম্যান্সের জন্য মরিয়া হয়ে থাকবে।’

রুবেল বলেন ,’ রাব্বি জাতীয় লিগে কিন্তু অনেক দিন ধরে খেলছে এবং পারফর্ম করে আসছে। ও ডিজার্ভ করে। সাইফউদ্দীন ভাল কামব্যাক করেছে।’

Facebook Comments