Thursday , October 18 2018
Breaking News

সংসারের অভাব-অনটন সইতে না পেরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের আত্মহত্যা!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র জাকির হোসেন (২২) আত্মহত্যা করেছেন। তিনি রংপুরের পীরগঞ্জের কুমেদপুর ইউনিয়নের বগেরবাড়ী গ্রামের দরিদ্র কৃষক মোস্তাফিজার রহমান বুদার ৩য় সন্তান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ের চতুর্থ বর্ষের ছাত্র।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, জাকির হোসেন গত রবিবার দিবাগত রাতে সকলের অজান্তে পিতা মাতার উপর অভিমান করে নিজ শয়ন কক্ষে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ (তদন্ত) আমিনুল ইসলাম জানান, জাকির হোসেন মৃত্যুর আগে তার ডায়েরীর পাতায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় জানিয়ে সুইসাইড নোট লিখে গেছে।

তবে সংসারে অভাব অনটন তার আত্মহত্যার কারণ হতে পারে। এ ঘটনায় তার বড় ভাই মমিনুর রহমান বাদী হয়ে পীরগঞ্জ থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন। তার এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Facebook Comments