নাঈম-শাবনাজের মেয়ে- ঢাকাই ছবির জনপ্রিয় তারকা দম্পতি নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া নিয়মিত গানের চর্চা করেন। মাহদিয়ার ফেসবুকে দেখা যায়, বিভিন্ন অনুষ্ঠানে গান করার নানা স্থিরচিত্র।
এবার মাহদিয়ার গানে মুগ্ধ হলেন নির্মাতা চয়নিকা চৌধুরী। নিজের ফেসবুকে মাহদিয়ার সঙ্গে একাধিক স্থিরচিত্র শেয়ার করে এই নির্মাতা লিখেছেন, আমি আসলেই ভাষা খুঁজে পাচ্ছি না কী বলবো! সত্যি আমার জানা নেই, নাঈম-শাবনাজের মেয়ে মাহদিয়া এত সুন্দর গান গায়?
চয়নিকা আরও লিখেছেন, এ যেন পুরোটাই ঈশ্বর প্রদত্ত। অনেক অনেক আশির্বাদ মা তোমার জন্য। অনেক অনেক ভালোবাসা। সব কিছুর জন্য অজস্র ধন্যবাদ নাঈম ভাই। আসলে আপনিই সত্যিকারের শিল্পী।
ঢাকাই ছবির নব্বই দশকের তুমুল জনপ্রিয় জুটি নাঈম-শাবনাজ। চলচ্চিত্র নির্মাতা এহতেশাম পরিচালিত ‘চাঁদনী’ ছবির মাধ্যমে এই জুটির অভিষেক হয়। তারপর থেকে রুপালি পর্দায় তারা জুটি বেঁধে দারুণ সাড়া ফেলেন। নাঈম-শাবনাজ অভিনীত অধিকাংশ ছবিই ছিল ব্যবসা সফল।
তার মধ্যেই নাঈম-শাবনাজ একে অন্যের প্রেমে জড়িয়ে পড়েন। তাদের প্রেম পূর্ণতা পায় বিবাহের মাধ্যমে। ১৯৯৪ সালের ৫ অক্টোবর তারা দুজন বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের ঘরে রয়েছে দুই কন্যা সন্তান নামিরা ও মাহদিয়া।
নাঈম-শাবনাজ বর্তমানে চলচ্চিত্র ছেড়ে দূরে আছেন। নাঈম ব্যস্ত ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে এবং শাবনাজ ব্যস্ত সংসার নিয়ে। তারা জুটি বেঁধে ২০টির মতো ছবিতে অভিনয় করেন। এর মধ্যে উল্লেখযোগ্য- জিদ, লাভ, চোখে চোখে, অনুতপ্ত, বিষের বাঁশি, সোনিয়া, টাকার অহংকার, ঘরে ঘরে যুদ্ধ প্রভৃতি।
গভীর রাতে আমির খানের বাড়িতে দীপিকা, এরপর…
বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা দীপিকা পাড়ুকোন। ‘ওম শান্তি ওম’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক হয় তার। শাহরুখের সঙ্গে জুটি বেঁধে ছবিটি করেই রীতিমত সুপারহিট। দীপিকার সঙ্গে রণবীর সিংয়ের বিয়ে ঠিকঠাক। তখনি হঠাৎ করে দীপিকা পাড়ুকোনকে দেখা গেল আমির খানের বাসায়। তাও আবার গভীর রাতে।
কিন্তু মিডিয়ার চোখ ফাঁকি দিতে পারলেন না। ধরা পড়ে গেলেন সাংবাদিকদের ক্যামেরায়। এরপর থেকে চারদিকে নানা গুঞ্জন ডালাপালা মেলছে। কী করছিলেন দু’জনে? দীপিকা কি আর রণবীর সিংয়ের সঙ্গে নেই? রণবীর তো দীপিকার সঙ্গে ছিলেন না।
কিন্তু বিয়ের নিমন্ত্রণ করতে গিয়েছিলেন, এমনটাও নয়। তাহলে কী করছেন দু’জন?
তবে এ নিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, শাহরুখের সঙ্গে সবার প্রথমেই জুটি বেঁধে ‘ওম শান্তি ওম’ রীতিমত সুপারহিট। তাই এবার আমিরের সঙ্গেই কাজ করতে চলেছেন তিনি, মনে করা হচ্ছে এমনটাই।
কেননা, আমিরের সঙ্গে কিছুদিন আগেই দেখা করে গেছে ‘ব্রহ্মাস্ত্র ডুয়ো’ আলিয়া ভাট এবং অয়ন মুখোপাধ্যায়। এবার পরিচালক বিক্রমাদিত্য মোতওয়ানে, প্রযোজক সিদ্ধার্থ কাপুর এবং দীপিকাকে দেখা গেল আমিরের বাড়িতে। আমিরের ছবি ‘থাগস অব হিন্দুস্তান’ আগামী ৮ নভেম্বরে মুক্তি পাচ্ছে।
মনে করা হচ্ছে, আমির ইতিমধ্যেই তাঁর পরবর্তী ছবির কাজ শুরু করে দিয়েছেন। গুলশন কুমারের বায়োপিক নিয়েই কাজ শুরু করছেন আমির, বলিউড পাড়ায় গুঞ্জন এমনটাই।
তবে কেউ কেউ আবার বলছেন, দীপিকা এবার পা রাখতে চলেছেন প্রযোজনায়। তাই আমিরের সঙ্গে পরামর্শ করছেন। ‘মিস্টার পারফেকশনিস্ট’কে সঙ্গে নিয়েই প্রযোজনায় প্রথম খাতা খুলতে চান নাকি দীপিকা। তাইতো গভীর রাতে আমির খানের বাসায় তিনি।
আলোর খবর
