সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দারুণ ফর্মে ছিলেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এশিয়া কাপ-২০১৮ এর সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে ৩০২ রান নিয়ে ছিলেন সেরা তিনে।
শ্রীলঙ্কার বিপক্ষে ১৪৪ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন এই ক্রিকেটার।পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেও দলের হয়ে করেন সর্বোচ্চ ৯৯ রান।
ভার্চুয়াল জগতে বাবা-ছেলের হাস্যোজ্জ্বল ছবিতে ভক্ত-সমর্থকদের মন জয় করলেন মুশফিকের ছেলে। শুক্রবার জুমার দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেলেকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন মুশফিক।ইতোমধ্যে, পোস্টি নেটিজেনদের শেয়ার ও কমেন্টে ভাইরাল হয়ে গেছে। নেট দুনিয়ায় প্রশংসায় ভাসছেন বাব-ছেলে।
Facebook Comments
আলোর খবর
