Sunday , September 30 2018
Breaking News

ছবিতে দেখুন শাকিব-অপু-পূত্র জয়ের জন্মদিনের চোখ ধাধানো কিছু ছবি

আব্রাম খান জয়, শাকিব-অপু দম্পতির একমাত্র সন্তান। গতকাল বৃহস্পতিবার ছিল জয়ের জন্মদিন। দুই বছর পূর্ণ করলো জয়। এই দিনে শাকিব ও অপু দুজনই আলাদাভাবে দিনটি উদযাপন করেছেন।

দুপুরে বাবা ও দাদা-দাদির সঙ্গে কেক কেটেছে জয়। তার জন্মদিন উপলক্ষে বাদ আসর মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন বাবা শাকিব খান।

অন্যদিকে জয়ের জন্মদিন উপলক্ষে ঢাকার একটি অভিজাত হোটেলে স্বজন ও বন্ধুদের নিয়ে কেক কাটেন অপু বিশ্বাস। এই পার্টি জমে উঠেছিল বেশ। জন্মদিনের পার্টি মাতিয়ে রেখেছিল জয় নিজেই। আমন্ত্রিত অতিথিদের কোলে কোলে ঘুরে সবার মন ভরিয়ে রেখেছিল সে। গুনগুন করে নাকি গানও গেয়েছে।

জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিলেন জয়ের নানি অপু বিশ্বাসের মা, চিত্রনায়িকা নিপুণ ও তানহা তাসনিয়া। কোরিওগ্রাফার ও অপুর বন্ধু সোহাগ, তানজিল, ফারুকসহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

চলচ্চিত্রের সফল জুটি শাকিব খান ও অপু বিশ্বাস গোপনে বিয়ে করেন ২০০৮ সালের ১৮ এপ্রিল। তবে গত বছর এপ্রিলে একটি টেলিভিশনের সরাসরি অনুষ্ঠানে উপস্থিত হয়ে বিয়ে ও সন্তানের কথা প্রকাশ করেন অপু।

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর ভারতের একটি হাসপাতালে জন্ম হয় তাদের সন্তান আব্রাম।

গত বছর থেকেই অপু বিশ্বাস তার সন্তানের জন্মদিনে জমকালো অনুষ্ঠান করছেন। জন্মদিনের দাওয়াত নিয়েও অপু- শাকিব দ্বন্ধ হয়েছিল। এইবার ছেলেকে নিয়ে জন্মদিনের দাওয়াত কার্ড দিয়ে এসেছিলেন শাকিবকে। কিন্ত পার্টিতে আসেননি শাকিব। যদিও ওইদিন শাকিবের ব্যস্ততা ছিল না।

Facebook Comments