এশিয়া কাপের গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণী ম্যাচে আগামী ২০শে সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এই ম্যাচে যে দল জয়ী হবে সেই দলেই হবে গ্রুপ চ্যাম্পিয়ন।
তবে এই গ্রুপের চ্যাম্পিয়নদের বেশ বিপদেই পড়তে হবে। জিতলেই পরদিন ম্যাচ খেলতে দুবাই থেকে ছুটতে হবে আবু ধাবিতে। শুধু তাই নয়, একদিন বিরতির পর আবার দুবাই থেকে খেলতে যেতে হবে আবু ধাবি। মানে গ্রুপ চ্যাম্পিয়ন হলেই বিপদ!
এবারের এশিয়া কাপের খেলা দুই শহরে হলেও দলগুলো থাকছে কেবল দুবাইয়ে। আবু ধাবির ম্যাচ দুবাইয়ের হোটেল থেকে বাসে গিয়ে খেলে আবার ফিরছে রাতে।
বৃহস্পতিবার বাংলাদেশ ও আফগানিস্তান ম্যাচে জয়ী দল হবে এই গ্রুপের চ্যাম্পিয়ন। এমনিতেই এই দুই দলের অপেক্ষায় কঠিন চ্যালেঞ্জ। বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচের পর দুটি দলেরই শুক্র ও রোববার সুপার ফোরের দুটি ম্যাচ। মানে তাপদাহে চারদিনের মধ্যে খেলতে হবে তিনটি ম্যাচ। তাই গ্রুপ চ্যাম্পিয়নদের জন্য যে এবারের টুর্ণামেন্ট বেশ বিপদের হতে যাচ্ছে সেটাও বলার অপেক্ষা রাখে না।
আলোর খবর
