Tuesday , September 25 2018

প্রেম মানেনা কোন বাধা, এবার তারই প্রমান দিলেন নেহা কক্কর!

বহু জল্পনার পর শেষমেশ গায়িকা নেহা কক্কার এবং অভিনেতা হিমাংশ কোহলি টিভির রিয়্যালিটি শো ‘‌ইন্ডিয়ান আইডল’‌–এ নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন। এই শোয়ে বিশাল দাদলানি এবং অনু মালিকের সঙ্গে অন্যতম বিচারকের ভূমিকায় দেখা যাচ্ছে নেহা কক্করকে। হিমাংশ এতদিন নেহার সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। এতদিন হিমাংশ এবং নেহা সকলকেই জানিয়েছেন যে তারা খুব ভালো বন্ধু ছাড়া আর কিছুই নয়। কিন্তু বৃহস্পতিবার হিমাংশ ওই শোয়ের সেটে উপস্থিত হয়ে সকলকে তাক লাগিয়ে দিলেন। বলা বাহুল্য, হিমাংশকে দেখে আপ্লুত হয়ে পড়েন নেহা।

বৃহস্পতিবার হিমাংশ ‘‌ইন্ডিয়ান আইডলে’‌র সেট থেকে নেহার সঙ্গে একটা ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। পোষ্টের ক্যাপশনে হিমাংশ লিখেছেন, ‘‌ইন্ডিয়ান আইডলের সেটে মিষ্টি একজন ব্যক্তিকে সারপ্রাইজ দিলাম।

সত্যিই, এটা মনে রাখার মতো দিন।’‌ এই পোস্টে ইতিমধ্যেই ৭২ হাজার লাইক পড়েছে। সূত্রের খবর, শো চলাকালীন নেহা নাকি বুঝিয়ে দিয়েছেন তিনি এই অভিনেতাকে বিয়ে করতেও রাজি। এক সূত্র মারফত জানা যায়, ওইদিন শোয়ে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমেডিয়ান সুনীল গ্রোভার। শো চলাকালীন তিনি নেহার স্বয়ংবর নামে একটা সেগমেন্ট পরিচালনা করছিলেন।

সেই সময় হিমাংশ শোয়ের সঞ্চালক পরিতোষ ত্রিপাঠির সঙ্গে উপস্থিত হলে নেহা বলেন, ‘‌ভবিষ্যতে আমি যখন বিয়ের কথা ভাববো তখন ওর কথা আমার মনে থাকবে।’‌ সকলকে অবাক করে হিমাংশ প্রত্যুত্তরে জানান, ‘‌আমি তোমার এই কথাটার জন্যই তো অপেক্ষা করছিলাম।’‌ হিমাংশের একটা উত্তরই তাঁদের সম্পর্কে শিলমোহর পড়ে যায়। এছাড়াও শো চলাকালীন হিমাংশ এবং নেহা ‘‌ও হামসফার’‌ গানের সঙ্গে পারফর্ম করেন। আসল গানেও নেহা এবং হিমাংশকেই পারফর্ম করতে দেখা গিয়েছিল এবং আর গানটা গেয়েছেন নেহা নিজেই।

Facebook Comments